শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
28 C
Dhaka

ফোন চার্জে রেখে ঘুমানোর ব্যাপারে অ্যাপলের সতর্কবার্তা

টিভি২৪ আইডেস্ক:: বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে ফোনে চার্জ থাকার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই সারাদিন ব্যবহারের পর রাতে চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েন অনেক ব্যবহারকারী। অনেকের কাছে এটি একপ্রকার রুটিন হয়ে গেছে। তবে এই অভ্যাস ডেকে আনতে পারে বড় বিপদ। তাই সম্প্রতি আইফোন ব্যবহারকারীদের সতর্ক করে বার্তা দিয়েছে অ্যাপল।

প্রতিষ্ঠানটি তাদের ব্যবহারকারীদের ফোন চার্জে রেখে না ঘুমানোর পরামর্শ দিয়েছে। সর্বোচ্চ সতর্কবার্তার অংশ হিসেবে এ পরামর্শ দিয়েছে অ্যাপল। ডেইলি মেইলের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টিভি নাইন।

এতে বলা হয়, কোনও ব্যবহারকারী যেন সারারাত ফোন চার্জে দিয়ে না রাখেন। এমনকি অ্যাপল সতর্ক করে বলেছে—ঘুমনোর সময় কখনোই ফোনটিকে মাথার কাছে চার্জ দিয়ে রাখবেন না। এতে আগুন লাগার সম্ভাবনা থাকতে পারে।

এদিকে প্রশ্ন আসতেই পারে—এত টাকা খরচ করার পরও কেন সমস্যা হবে? তবে প্রযুক্তি বিশ্লেষকরা বিষয়টিকে পরামর্শ হিসেবেই দেখছেন। এর পেছনে কিছু যৌক্তিক কারণও ব্যাখ্যা করেছেন।

যেমন; অনেকেই ফোনটি চার্জিংয়ে দিয়ে বালিশের কাছে রেখে দেন। এতে এটি অতিরিক্ত গরম হতে পারে। এর ফলে শুধু ফোনেরই ক্ষতি হবে তা নয়, আগুনও ধরতে পারে।

অ্যাপল বলছে—মোবাইল পাওয়ার অ্যাডাপ্টার বা ওয়্যারলেস চার্জারে রাখার সময়ও ঘুমবেন না। কারণ যখন ফোনটি পাওয়ার সোর্সের সঙ্গে সংযুক্ত থাকবে, তখন সেটিকে মাথার কাছেও রাখবেন না। এমনকি এগুলোকে কম্বল, বালিশের নিচে রাখবেন না। এছাড়া ফোনটি চার্জে রাখাকালীন ব্যবহারও করবেন না।

 

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি