মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
26.9 C
Dhaka

প্লাজমা ব্যাংক তৈরির উদ্যোগ নিয়েছে বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিপিও/আউটসোর্সিং শিল্পের একক ও কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) বরাবরই কোভিড পরিস্থিতি অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করে আসছে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে কোভিড আক্রান্ত সকলকে সহযোগিতা করতে এ বিষয়ে আলোচনা সভার আয়োজন করে বাক্কো।

ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় প্লাজমা থেরাপির কার্যকারিতার পরিপ্রেক্ষিতে ‘প্লাজমা ব্যাংক’ তৈরি করার উদ্যোগ গ্রহনের প্রস্তাব রাখেন বাক্কোর সাধারন সম্পাদক তৌহিদ হোসেন। প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় রোগীদের সুস্থ করে তুলতে ‘প্লাজমা ব্যাংক’ তৈরির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন বাক্কোর বেশিরভাগ সদস্য প্রতিষ্ঠান।

গেল বুধবার ২৮ এপ্রিল, ২০২১ তারিখে বাক্কো আয়োজিত “Meet The Members” শীর্ষক অনলাইন সভায় বাক্কো কার্যনির্বাহী কমিটির উপস্থিতিতে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাছাড়া অনুষ্ঠানের মাধ্যমে সকল নতুন এবং পূর্ববর্তী বাক্কো সদস্যরা একত্রিত হয়ে একে অপরের সাথে পরিচিত হন এবং মত বিনিময় করেন। বাক্কো কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন এবং সদস্যদের জন্য বাক্কোর নেওয়া বিভিন্ন কর্মসূচী ও পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

পরবর্তীতে অনুষ্ঠানে উপস্থিত বাক্কো সদস্যবৃন্দ তাদের মতামত এবং অ্যাসোসিয়েশন এর প্রতি প্রত্যাশা তুলে ধরেন। সবশেষে বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ সবাইকে বাক্কোর সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানান এবং তাদের উন্নয়নে ভবিষ্যতে আরও বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। বাক্কোর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল খায়ের উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আয়োজনটির সমাপ্তি ঘোষণা করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি