মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
26.9 C
Dhaka

প্রায় দশ লাখ পরিবারের কাছে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা পৌঁছে দিচ্ছে বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আবারো করোনা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত ৩৬ লাখ পরিবারের জন্য জিটুপি পদ্ধতিতে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সরাসরি উপকারভোগীর অ্যাকাউন্টে অর্থ সহায়তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের এই অর্থ সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

২০২০ সালে করোনায় কর্মহীন দশ লাখ প্রকৃত উপকারভোগীদের কাছে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা সফলতার সাথে পৌঁছে দেয়ায় এবারও বিকাশের মাধ্যমে তাদের কাছে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান পৌঁছে যাচ্ছে। আগামী তিন দিনের মধ্যেই সকল উপকারভোগীর বিকাশ অ্যাকাউন্টে এই অর্থ সহায়তা পৌঁছে যাবে বলে আশা করা যাচ্ছে।

এই আর্থিক সহায়তায় উপকারভোগীরা হচ্ছেন কোভিড-১৯ এর প্রভাবে কর্মহীন হওয়া প্রান্তিক মানুষেরা। প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগে প্রতিটি পরিবার ২৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। ডিজিটাল বাংলাদেশ অবকাঠামোগত সুবিধা ব্যবহার করে এবারও জাতীয় পরিচয়পত্রের ভেরিফিকেশনের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্থ ব্যক্তির কাছে স্বচ্ছতা, দ্রুততা ও নিরাপত্তার সাথে মোবাইল আর্থিক সেবাই সহায়তার অর্থ বিতরণ করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে ভিডিও কনফারেন্সিং এ সংযুক্ত উপকারভোগীদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী।

সরকারী সাহায্যের এই টাকা ক্যাশ আউটের ক্ষেত্রে উপকারভোগীর কোন খরচ লাগছে না। মোট ক্যাশ আউট খরচের ১৫ টাকা দেবে সরকার, বাকি ৩১.২৫ টাকা বিকাশ বহন করবে এই মহতী উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থেকে। সাহায্য পাওয়া পরিবারের সদস্যরা যেন নির্বিঘ্নে এই টাকা ক্যাশ আউট করতে পারেন সে ব্যাপারে সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সরকারের দূরদরর্শী সিদ্ধান্তে ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের কল্যাণে জরুরী এই সময়ে দুস্থ পরিবার গুলোর মাঝে আর্থিক সহায়তা যথাযথ ভাবে বিতরণ করা সম্ভব হচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের উপবৃত্তি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপকারভোগীদের সামাজিক নিরাপত্তা ভাতা, প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের কয়েক লক্ষ উপকারভোগীর ভাতা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভাতা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাতা, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মন্ত্রণালয়ের ভাতা সফলতা, স্বচ্ছতা ও দ্রুততার সাথে উপকারভোগীদের মাঝে বিতরণ করে সরকারের ডিজিটাল বাংলাদেশ লক্ষ্যমাত্রা পূরণের সহযোগী হিসেবে কাজ করে আসছে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি