সোমবার, আগস্ট ২৪, ২০২৬
30 C
Dhaka

আইকনিক পূর্বাচল সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট প্রকল্প আনুষ্ঠানিকভাবে শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আইকনিক পূর্বাচল সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট (সিবিডি) প্রকল্প আনুষ্ঠানিকভাবে শুরু করলো পাওয়ারপ্যাক হোল্ডিংস লিমিটেড, বাংলাদেশ।

গত বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মুভেনপিক গ্র্যান্ড আল বুস্তান দুবাই হোটেলের বলরুমে বাংলাদেশ ইকোনমিক ফোরাম ২০২২-এ উদ্বোধন হয়। এ সময় উপস্থিতি ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি এবং শেখ আহমেদ বিন ফয়সাল আল কাসিমি’র প্রাইভেট অফিসের চেয়ারম্যান থমাস জালেস্কি। এ আনুষ্ঠানিক উদ্বোধন প্রকল্পের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। সিকদার গ্রুপ পূর্বাচল নিউ টাউনে সকল আধুনিক সুযোগ-সুবিধা এবং অত্যাধুনিক প্রযুক্তি-সম্বলিত অত্যাধুনিক ইন্টিগ্রেটেড রিয়েল এস্টেট প্রকল্পের উন্নয়নের ধারণা গ্রহণ করে। বাংলাদেশকে একটি ‘বিশ্বব্যাপী সমন্বিত আঞ্চলিক অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র’ হিসেবে প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সঙ্গে সরাসরি সামঞ্জস্যপূর্ণ এ মেগা প্রকল্পটি।

পূর্বাচল নিউ টাউনে ১১৪ একর জমির উপর গড়ে উঠছে সিবিডি প্রকল্পটি। প্রকল্পের প্রধান আকর্ষণ হলো এর আইকনিক ট্রাই-টাওয়ার- ৫২ তলা বিশিষ্ট ল্যাঙ্গুয়েজ টাওয়ার, ৭১ তলার লিবারেশন টাওয়ার এবং ১১১ তলার লিগ্যাসি টাওয়ার। এই ট্রাই-টাওয়ার বিশ্বব্যাপী কর্পোরেশনগুলোর প্রয়োজন এবং স্থানীয় ও অনাবাসী বাংলাদেশিদের চাহিদা মেটাতে উচ্চ-মানের রিয়েল এস্টেট স্পেসের যোগান দেবে। রাজউক সিকদার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান পাওয়ারপ্যাক হোল্ডিংস লিমিটেডের এবং জাপানি ব্যবসায়ী গ্রুপ কাজিমা কর্পোরেশনের সমন্বয়ে গঠিত কনসোর্টিয়ামকে সিবিডি নির্মাণের কাজ দিয়েছে।

পূর্বাচল সিবিডি অত্যাধুনিক ব্যবসা কেন্দ্র, বাণিজ্যিক স্থান, খুচরা ও ব্র্যান্ড শপ, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, কনভেনশন সেন্টার, হাসপাতাল, আন্তর্জাতিক স্কুল এবং আধুনিক অন্যান্য সমস্ত প্রয়োজনীয় কমিউনিটি সুবিধাসহ বিশ্বমানের একটি গ্লোবাল ব্যবসা কেন্দ্রে রূপ নিতে যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি