বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
30.2 C
Dhaka

‘পাঠাও ডায়মন্ড ফর মা’ ক্যাম্পেইনে নোজ পিন জিতলো ১০ জন মা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব মা দিবস উপলক্ষে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও সর্ববৃহৎ ডিজিটাল সার্ভিস প্লাটফর্ম পাঠাও নিয়ে এসেছিলো একটি বিশেষ ক্যাম্পেইন ‘পাঠাও ডায়মন্ড ফর মা’। ক্যাম্পেইনটি শুরু হয়েছিলো ৮ থেকে ১৪ মে, যার লক্ষ্য ছিলো মায়ের সাথে ভালোবাসার বন্ধনের সম্পর্কটি সবার সাথে শেয়ার করা। আমাদের বেড়ে ওঠা থেকে শুরু করে দৈনন্দিন জীবনে মায়ের ভূমিকা অপরিসীম।

আর এই সম্পর্কটি উদযাপন করতেই পাঠাও-এর এই বিশেষ ক্যম্পেইনটি করা হয়েছিলো। আগ্রহীরা তাদের মায়ের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর ছবি তুলে নিজ প্রোফাইল #Pathao Diamond For Maa ইউজ করে পাবলিকলি পোস্ট করে খুব সহজেই এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছিলেন। এই বিশেষ দিবসটিকে স্মরণীয় করে তুলতে ক্যাম্পেইনের সবচেয়ে বড়ো আকর্ষণ ছিলো উপহার হিসেবে মায়েদের জন্য ডায়মন্ড নোজ পিন। এই আকর্ষণীয় উপহার ও সহজে অংশগ্রহণ করার সুযোগ থাকায় ক্যাম্পেইনটি প্রচুর সাড়া পায়।

পাঠাও এই ক্যাম্পেইনের ১০ জন বিজয়ী নির্বাচন করতে, অংশগ্রহণকারীদের নিজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিগুলো থেকে ১০টি ছবি বেছে নেয়। আর একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে ১০ জন বিজয়ীদের মায়েদের জন্য ডায়মন্ড নোজ পিন হাতে তুলে দেয়।

পাঠাও হেডকোয়ার্টারে ১৫ই মে, ২০২৪ এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনের বিজয়ীরা ছিলেন আক্তার শাহানা, দিলশাদ এশা, ইসরাত জাহান, মোঃ ফারহান আবির, জুবায়ের আহমেদ খান, নিশা খান, মালিহা আহমেদ, আবির খান, অভ্র দীপ এবং শেখ আবির আহমেদ। ২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও, এমন একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করছে যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি সবার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে।

রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে পাঠাও শীর্ষস্থানে রয়েছে। ১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৩,০০,০০০ ড্রাইভার ও ডেলিভারি এজেন্ট, ১,০০,০০০ মার্চেন্ট এবং ১০,০০০ রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে ৫,০০,০০০-এরও বেশি কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি