শনিবার, জুলাই ১৮, ২০২৬
26.4 C
Dhaka

নোট ৩০ সিরিজ নিয়ে ফ্যানদের জন্য ইনফিনিক্সের নানা আয়োজন

টেকভিশন২৪ ডেস্ক: ইনফিনিক্স নোট ৩০ সিরিজ বাজারে আসা উপলক্ষে ফ্যানদের জন্য বিভিন্ন ধরনের ইভেন্টের আয়োজন করেছে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। মজার সব গেমে অংশ নেওয়া ও মুভি দেখাসহ নানা কিছুর মধ্য দিয়ে ভক্তরা এসব আয়োজন উপভোগ করেন।

প্রথম পর্বে ইনফিনিক্সের ‘নোট ৩০ সিরিজ ফাস্ট চার্জ ফাস্ট ফান’ ইভেন্টে হাজারো ফ্যানদের আমন্ত্রণ জানানো হয় বসুন্ধরা সিটি’র টগি ফান ওয়ার্ল্ডে। বিভিন্ন বয়সী ভক্তরা নানা ধরনের গেমে অংশ নিয়েছেন, লাইভ ও ভ্লগ করেছেন, ডিজে’র গানের তালে নেচেছেন এবং বিখ্যাত তরুণ গায়ক ও সুরকার তানজীব সারোয়ারের পরিবেশনা উপভোগ করেছেন। ইনফিনিক্সের আন্তরিক অর্ভ্যথনায় খুশি হয়েছেন ভক্তরা।

দ্বিতীয় পর্বে ইনফিনিক্স ফ্যানদের জন্য সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘মিশন ইমপসিবল: ডেড রেকনিং পার্ট ওয়ান’ মুভির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। আমন্ত্রিত ফ্যানরা ইনফিনিক্স পরিবারের সাথে মুভিটি উপভোগ করেন। 

নোট ৩০ সিরিজের নোট ৩০ প্রো এবং নোট ৩০ মডেলদুটো অল-রাউন্ড ফাস্টচার্জ প্রযুক্তিসম্পন্ন। নোট ৩০ প্রো-তে আছে ওয়্যারলেস চার্জিংয়ের সক্ষমতা এবং বাংলাদশে এই প্রথম এই দামের মধ্যে ৬৮ ওয়াট ওয়্যারড ফাস্টচার্জ ও ১৫ ওয়াট ওয়্যারলেস ফাস্টচার্জ পাওয়া যাচ্ছে। এই অল-রাউন্ড প্যাকেজেটির দাম মাত্র ২৭,৯৯৯ টাকা। এর সাথে ২,০০০ টাকা দামের ওয়্যারলেস চার্জারটি নোট ৩০ প্রো এর সাথে ক্রেতারা পাবেন বিনামূল্যে।

নোট ৩০ ফোনের ৪৫ ওয়াট ওয়্যারলেস ফাস্টচার্জ ডিভাইসকে চার্জ করে দ্রুত। ৮ জিবি+১২৮ জিবি এবং ৮ জিবি+২৫৬ জিবি’র দু’টি ভার্সনে নোট ৩০ পাওয়া যাচ্ছে যথাক্রমে ১৮,৯৯৯ এবং ২৩,৯৯৯ টাকায়। যদিও ওয়্যারলেস চার্জিংয়ের সক্ষমতা এতে নেই, এছাড়া এই ফোনের অন্য সব ফিচার নোট ৩০ প্রো-র মতোই।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি