বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
37.3 C
Dhaka

নিরাপদ ইন্টারনেট ব্যবহার উৎসাহিত করতে ইয়ুথ পলিসি ফোরামের সঙ্গে টিকটক

ডেস্ক রিপোর্ট : জনপ্রিয় শর্ট ভিডিও-শেয়ারিং প্লাটফর্ম টিকটক নিরাপদ ইন্টারনেট ব্যবহারকারীদের একটি কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশি তরুণদের নলেজ শেয়ারিং প্লাটফর্ম ইয়ুথ পলিসি ফোরামের (ওয়াইপিএফ) সঙ্গে কাজ করতে যাচ্ছে

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রত্যেক ইন্টারনেট ব্যবহারকারী, বিশেষ করে যারা প্রথমবার ইন্টারনেট ব্যবহার করবেন, তাদের ইন্টারনেট ব্যবহারকে নিরাপদ করতে এবং টিকটক অ্যাপের মধ্যে থাকা বিভিন্ন সেফটি ফিচার সম্পর্কে জানাতে টিকটক ইয়ুথ পলিসি ফোরামকে সঙ্গে নিয়ে কাজ করবে।

এ প্রোগ্রামগুলোর মাধ্যমে প্রস্তাব করা হয়েছে টিকটকের অভিজ্ঞতাকে আরও উন্নত করার জন্য দেশের ব্যবহারকারীদের নিয়ে কয়েক ধাপে কর্মশালার আয়োজন করা— টিকটককে একটি নিরাপদ স্থান হিসেবে তৈরি করা এবং ব্যবহারকারীদের জন্য আরও ভালো পরিবেশ নিশ্চিত করা; সে সঙ্গে প্ল্যাটফর্মটির মাধ্যমে ইতিবাচক অংশগ্রহণকে উৎসাহিত করা।

টিকটক নিয়ে সাধারণের যে উদ্বেগ তা মোকাবিলা করা এবং সামাজিক মাধ্যামের দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে ব্যবহারকারীদের আরও জানাতে ওয়াইপিএফকে সঙ্গে নিয়ে টিকটক একাধিক সংলাপ, ক্যাম্পেইন এবং কর্মশালা পরিচালনা করবে। প্রথম পর্যায়ের সংলাপটি অনুষ্ঠিত হবে আগামী ৬ জানুয়ারি ২০২২ তারিখে।

টিকটক-ওয়াইপিএফ অংশীদারত্ব একটি নিরাপদ ভার্চুয়াল পরিবেশকে সহজ করবে এবং উন্নত ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করবে। কর্মশালা ও ক্যাম্পেইনগুলোর উদ্দেশ্য হলো অংশগ্রহণকারীদের কনটেন্ট তৈরি ও ডিজিটাল শিক্ষার ব্যাপক উন্নতি সাধন। এটি তরুণদের শক্তিশালী করবে এবং তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের শক্তিকে সঠিক কাজে ব্যবহার করতে আরও উদ্বুদ্ধ হবে।

বাংলাদেশি যুবসমাজের জন্য নলেজ শেয়ারিং প্লাটফর্ম হলো ইয়ুথ পলিসি ফোরাম, যা জাতীয়-আন্তর্জাতিক বিভিন্ন বিষয় সম্পর্কে তরুণদের অবগত ও আলোচনা করার সুযোগ দেয়। এ ফোরামের উদ্দেশ্য হলো যুব সমাজকে নীতির সঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করা এবং একটি ইনটেলেকচুলায় পুল তৈরি করা, যাতে সম্ভাবনাময় তরুণরা দেশের বিভিন্ন খাতের পলিসি নিয়ে আলোচনা-সমালোচনা করতে ও বিকল্প পলিসি তৈরি করতে সক্ষম হয়।

মাঠ পর্যায়ের বিশেষজ্ঞ, তরুণ পেশাদার এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ ১০০ জনের বেশি সদস্যের মূল দল নিয়ে গঠিত ওয়াইপিএফ অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ সংসদ সদস্য, স্থানীয় এবং আন্তর্জাতিক এনজিওগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।

টিকটক হলো একটি গ্লোবাল প্ল্যাটফর্ম যা সারা বিশ্বের লাখ লাখ কনটেন্ট নির্মাতা ও ব্যবহারকারীদের মধ্যে সংযোগ স্থাপন করেছে, তাদের সৃজনশীলতাকে উদ্বুদ্ধ করেছে, বিনোদন দিচ্ছে এবং জীবিকার নতুন উপায় তৈরি করছে।

একটি নির্ভরযোগ্য প্লাটফর্ম হিসেবে টিকটক সবসময়ই তার ব্যবহারকারীর নিরাপত্তাকে গুরুত্ব দিয়েছে। সম্প্রতি টিকটক বাংলাদেশে তাদের সেফটি সেন্টার চালু করেছে, যা বাংলা ও ইংরেজি উভয় ভাষায় নিরাপত্তা পলিসি ও বিভিন্ন রিসোর্সে প্রবেশাধিকার নিশ্চিত করতে একটি ওয়ান স্টপ ডেস্টিনেশন হিসেবে কাজ করছে।

টিকটকের নিরাপত্তা ও বিভিন্ন পলিসি সম্পর্কে আরও জানতে ভিজিট করুন- https://www.tiktok.com/safety/

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি