রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
29 C
Dhaka

নতুন গ্যালাক্সি ট্যাব এ৭ লাইট

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি, স্যামসাং দেশের বাজারে নিয়ে এসেছে এর গ্যালাক্সি ট্যাব সিরিজের সর্বশেষ সংস্করণ – গ্যালাক্সি ট্যাব এ৭ লাইট। কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারির ফলে স্মার্ট ডিভাইসের ব্যবহার সর্বত্র বেড়ে গেছে। কার্যকরী সব ফিচারসহ ক্রেতাদের সকল চাহিদা মেটাতে গ্যালাক্সি ট্যাব এ৭ লাইট একটি উপযুক্ত ডিভাইস।  

এ ব্যাপারে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, “বৈশ্বিক মহামারি চলাকালীন ট্যাবলেটের চাহিদা ক্রমশই বেড়ে চলেছে। আমাদের জীবনধারায় প্রতিনিয়ত পরিবর্তন আসার ফলে ক্রেতারা সুবিধাজনক, টেকসই এবং সহজে ব্যবহার উপযোগী প্রযুক্তি ব্যবহার করতে চান। সেক্ষেত্রে, দেশের ক্রেতাদের জন্য সহজে ব্যবহার উপযোগী একটি ডিভাইস আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। 

গ্যালাক্সি ট্যাব এ৭ লাইটে রয়েছে ১৩৪০X৮০০ পিক্সেল রেজ্যুলশনের ৮.৭ ইঞ্চি ডিসপ্লে। ট্যাবলেটটিতে ব্যবহার করা হয়েছে ২.৩ গিগাহার্জের অক্টা-কোর মিডিয়াটেক হেলিও পি২২টি (এমটি৮৭৬৮টি) প্রসেসর এবং এতে রয়েছে ৩ জিবি র‍্যাম। ফলে, নিঃসন্দেহে বলা যায় ট্যাবলেটটিতে অনায়াসে নানা অ্যাপ ব্যবহার করা যাবে ও গেম খেলা যাবে।

এছাড়াও, ডিভাইসটিতে রয়েছে সুবিশাল এবং শক্তিশালী ৫,১০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। ফলে, ব্যবহারকারীরা সব জায়গায় চার্জার বহনের ঝামেলা ছাড়াই দীর্ঘ সময় ডিভাইসটি ব্যবহার করতে পারবেন। ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে অবিশ্বাস্য মূল্যে স্যামসাং নির্ভরযোগ্য ব্যাটারি প্রদান করছে।

এছাড়া, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ডিভাইসটি স্যামসাং নক্সের মাধ্যমে প্রতি স্তরে ম্যালওয়্যার এবং বিভিন্ন ক্ষতিকর প্রোগ্রাম থেকে ব্যক্তিগত ডেটা সুরক্ষিত রাখতে সক্ষম।

শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ভার্চুয়াল জগতে গোপনীয়তা বজায় রাখার ফিচারের সাথে স্যামসাং নিয়ে এসেছে কিডস মোড। 

গ্যালাক্সি ট্যাব এ৭ লাইট’র বাজারদর মাত্র ১৭,৪৯৯ টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি