বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
32.7 C
Dhaka

নকিয়ার নবনিযুক্ত কান্ট্রি হেড আরিফ ইসলাম

টেকভিশন২৪ ডেস্ক: ফিনল্যান্ডের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া বাংলাদেশে তাদের কান্ট্রি হেড নিযুক্ত করেছে। দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের আইসিটি ও টেলিযোগাযোগ শিল্পসহ আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতাসম্পন্ন আরিফ ইসলামকে এ দায়িত্ব দিয়েছে টেক জায়ান্টটি। 

নবনিযুক্ত কান্ট্রি হেড বাংলাদেশের নকিয়া টিমের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দেশব্যাপী নকিয়ার বাণিজ্য এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা করবেন। এর আগে আরিফ ইসলাম দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের ডোরিন গ্রুপ এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন মেট্রো ট্রেনস-এর নগর-রুপান্তর প্রকল্পে।

এ বিষয়ে আরিফ ইসলাম বলেন, নকিয়া তাদের বেল ল্যাবের মাধ্যমে প্রায় এক শতাব্দী ধরে উদ্ভাবনী শক্তি ও সফলতার জন্য বিশ্বজুড়ে সমাদৃত। নকিয়ার সাথে যুক্ত হতে পেরে অত্যন্ত আনন্দিত। টেলিযোগাযোগ সেবার মান উন্নয়নের পাশাপাশি এন্টারপ্রাইজ সেক্টরে আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন ও বিদ্যমান গ্রাহকদের মাঝে সেরা মানের সেবা প্রদান এবং দেশে নকিয়ার ব্যবসায়িক অবস্থান সুদৃঢ় করাই আমার লক্ষ্য।

তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠন ও সকলকে প্রযুক্তির আওতায় নিয়ে আসতে বাংলাদেশ সরকারের ভিশন ২০৪১ উদ্যোগের প্রতি নকিয়ার পূর্ণ সর্মথন রয়েছে। টেলিকম অপারেটরদের সাথে দৃঢ় অংশীদারিত্ব গঠনে এবং দেশজুড়ে ফাইভজি পরিষেবা সম্প্রসারণে নকিয়া গুরুত্বর্পূণ ভুমিকা পালন করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি