মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
25.9 C
Dhaka

দুর্দান্ত ফিচারের ফ্ল্যাগশিপ ‘প্রিমো জেডএক্সফোর’

টেকভিশন২৪ ডেস্ক: দুর্দান্ত ফিচারে বাজারে এলো ওয়ালটনের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘প্রিমো জেডএক্সফোর’। বাংলাদেশে তৈরি স্মার্টফোনগুলোর মধ্যে এই ফোনেই প্রথমবারের মতো দেয়া হয়েছে ৫টি রিয়ার ক্যামেরা। যার প্রধান সেন্সরটি ৬৪ মেগাপিক্সেলের। পাশাপাশি সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়া বড় পর্দার ফুল এইচডি ডিসপ্লে, গেমিং প্রসেসর, শক্তিশালী র‌্যাম, রম, সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্টসহ এতে রয়েছে অত্যাধুনিক সব ফিচার।

ওয়ালটন মোবাইলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এসএম রেজওয়ান আলম জানান, শুরু থেকেই জেডএক্স সিরিজে প্রিমিয়াম স্মার্টফোন দিয়ে আসছে ওয়ালটন। মূলত অ্যাডভান্স ফিচারের মোবাইল ফোন ব্যবহারকারীদের চাহিদা ও প্রয়োজনীয়তা বিবেচনায় ‘প্রিমো জেডএক্সফোর’ মডেলের ফ্ল্যাগশিপ ফোনটি ছাড়া হয়েছে। ডিজাইন ও কনফিগারেশনের দিক দিয়ে অনন্য ওয়ালটনের এই ডিভাইসটি বাজারের অন্যান্য ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোর থেকে যেমন ভিন্ন, তেমনি দামেও সাশ্রয়ী। ফলে এটি দেশীয় স্মার্টফোনপ্রেমিদের মন জয় করে নেবে।

ওয়ালটন মোবাইলের মার্কেটিং ইনচার্জ হাবিবুর রহমান তুহিন জানান, ৮.৬ মিলিমিটার স্লিম ফোনটি বাজারে এসেছে চারকোল ব্ল্যাক রঙে। এর দাম রাখা হয়েছে মাত্র ২৬,৯৯৯ টাকা। করোনাভাইরাস মহামারিতে ঘরে বসেই ওয়ালটনের নিজস্ব অনলাইন শপ ই-প্লাজা (eplaza.waltonbd.com) থেকে ফোনটি কেনা যাবে। লকডাউন না থাকলে দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেট থেকেও ফোনটি কিনতে পারবেন গ্রাহক।

অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে পরিচালিত ওয়ালটনের এই ফোনে ব্যবহৃত হয়েছে ২.০৫ গিগাহার্জ গতির শক্তিশালী ‘হেলিও জি৯৫’ অক্টাকোর প্রসেসর। যা গেমিং প্রসেসর হিসেবে ইতোমধ্যেই তরুণ প্রজন্মের কাছে দারুণ সাড়া ফেলেছে। গ্রাফিক্স হিসেবে আছে এআরএম মালি-জি৭৬ এমসিফোর। এরসঙ্গে ৮ গিগাবাইট এলপিডিডিআর৪এক্স র‌্যাম থাকায় মিলবে দুর্দান্ত গতি। জনপ্রিয় সব গেম খেলা যাবে অনায়াসেই।

ফোনটিতে ১২৮ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজের সাথে ২৫৬ গিগাবাইট মাইক্রো এসডি কার্ড সাপোর্ট সুবিধা রয়েছে।

আকর্ষণীয় সেলফির জন্য ফোনটির সামনে রয়েছে ২.২ অ্যাপারচারের পিডিএএফ প্রযুক্তির ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। বিশেষ ফিচারের মধ্যে রয়েছে এআই সিন ডিটেকশন, ফোরএক্স ডিজিটাল জুম, ফেস ডিটেকশন, জিও ট্যাগিং, সেলফ টাইমার, ব্র্যান্ড মার্ক, টাচ ফোকাস, হোয়াইট ব্যালান্স, ফিংগারপ্রিন্ট ক্যাপচার, সেলফ টাইমার, ফ্রন্ট মিরর, ভলিউম কী শট, স্লো মোশন, পোর্টরেইড, টাইম-ল্যাপস, প্যানোরামা, অটো মোড, বিউটি মোড, কালার টিউন ইত্যাদি।

পর্যাপ্ত পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিংসহ ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি।

কানেক্টিভিটি হিসেবে আছে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৫, ওয়ারলেস ডিসপ্লে, ল্যান হটস্পট, ইউএসবি টাইপ সি, ওটিএ এবং ওটিজি। সেন্সর হিসেবে রয়েছে প্রোক্সিমিটি, ওরিয়েন্টেশন, ম্যাগনেটোমিটার, লাইট (ব্রাইটনেস), এক্সিলারোমিটার (থ্রিডি), গ্রাভিটি, লিনিয়ার এক্সিলারেশন, রোটেশন ভেক্টর, স্টেপ ডিটেক্টর, জিপিএস, এ-জিপিএস নেভিগেশন ইত্যাদি।

এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ফেস আনলক, ফোরকে ভিডিও প্লেব্যাক ও ক্যামকর্ডার, বিল্ট-ইন স্ক্রিন রেকর্ডার, স্মার্ট জেসচার, স্পিøট স্ক্রিন, সাসপেন্ড বাটন, প্রাইভেট স্পেস ও অ্যাপস লকার, ফোরজি সিম সাপোর্ট ইত্যাদি।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিজস্ব কারখানায় তৈরি এই স্মার্টফোনে রয়েছে বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন কেনার ৩০ দিনের মধ্যে ত্রুটি ধরা পড়লে ফোনটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেয়া হবে।

এছাড়াও, ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘন্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাবেন। তাছাড়া, স্মার্টফোনে এক বছরের এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা তো থাকছেই।

 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি