রবিবার, আগস্ট ৩০, ২০২৬
31 C
Dhaka

দুর্দান্ত ফিচারে সহজেই নজর কাড়বে রেডমি টেনএক্স সিরিজ

চীনের বাজারে এসেছে শাওমির নতুন রেডমি ১০ এক্স সিরিজের তিনটি ফোন। ফোন তিনটি হলো-রেডমি ১০ এক্স ফাইভজি, রেডমি ১০ এক্স প্রো ফাইভজি এবং রেডমি ১০ এক্স ফোরজি।
রেডমি ১০ এক্স ফাইভজি ফোনটিতে রয়েছে ডুয়েল সিম, এমআইইউআই ১১ যা ১২ আপডেট পাবে জুন থেকে। ৬ দশমিক ৫৭ ইঞ্চির ফুর এইচডি প্রাস ডিসপ্লে, ৭ ন্যানো মিটারের মিডিয়াটেক ৮২০ প্রসেসর থাকছে এতে। ফোনটি ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবির সংস্করণে আসছে।
পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। অন্য দুটি ৮ এবং ২ মেগািপক্সেলের যথাক্রমে আল্ট্রা-ওয়াইড ও ডেফথ লেন্স। সামনে থাকছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। আর ফোনটিতে ব্যাটারি রয়েছে ২২ ওয়াট চার্জিংয়ের ৪৫২০ এমএএইচ।

রেডমি ১০ এক্স প্রো ফাইভজি ফোনটিতেও আছে ডুয়েল সিম, এমআইইউআই ১১। ৬ দশমিক ৫৭ ইঞ্চির ফুর এইচডি প্রাস ডিসপ্লে, ৭ ন্যানো মিটারের মিডিয়াটেক ৮২০ প্রসেসর থাকছে এতে। ফোনটি ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবির সংস্করণে আসছে। তবে এর পিছনে থাকছে কোয়াড ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার পাশাপাশি থাকছে ৮ মেগাপিক্সেলের টেলিফটো শুট্যার, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। সেলফি ক্যামেরা থাকছে ২০ মেগাপিক্সেলের। আর ফোনটিতে ব্যাটারি রয়েছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিংসহ ৪৫২০ এমএএইচ ব্যাটারি।

রেডমি ১০ এক্স ফোরজি সংস্করণের ফোনটি অনেকটা রেডমি নোট ৯ এর মতোই। ডুয়েল সিমের ফোনটিতে থাকছে এমআইইউআই ১১ যা অ্যান্ড্রয়েড ১০ নির্ভর। ৬.৫৩ ইঞ্চির ফোনটিতে রয়েছে ফুল এইচডি এলসিডি প্লাস ডিসপ্লে। মিডিয়াটেক অক্টাকোর জি৮৫ প্রসেসর রয়েছে ফোনটিতে। এটি আসছে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজে।
পিছনে ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা এবং সামনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে এতে। এছাড়াও এতে ব্যাটারি থাকছে ৫০২০ এমএএইচের। যা ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সমর্থন করবে।

চীনে ফোনগুলো বিক্রি শুরু হয়েছে গত ২৬ মে থেকে। দেশের বাজারে হয়ত অচেরই আসবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি