মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
32 C
Dhaka

দারাজের মত প্ল্যাটফর্ম পণ্যের মান ও ডেলিভারিতে দায়বদ্ধতা দেখাতে সক্ষম : মেয়র আতিকুল

অসাধু ই-কমার্স প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনতে হবে

টেকভিশন২৪ প্রতিবেদক: যেসব ই-কমার্স প্রতিষ্ঠান মানুষের কাছ থেকে টাকা নিয়ে পণ্য দেয় না তাদের আইনের আওতায় আনতে হবে। গত মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলিবাবা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ লিমিটেডের বিক্রেতা এবং উদ্যোক্তাদের যুগান্তকারী ডিজিটাল প্রযুক্তির সাথে সংযুক্ত করার লক্ষ্যে চতুর্থবারের মতো আয়োজিত জনপ্রিয় ইভেন্ট “দারাজ সেলার সামিট ২০২১”-এ প্রধান অতিথির বক্তব্যে এমন আহ্বান মেয়র আতিকুল ইসলাম।

সাম্প্রতিক সময়ে প্রযুক্তিগত ও ব্যবসায়িক প্রবৃদ্ধির ফলস্বরূপ দারাজের কার্যক্রমে যে সকল নতুন পরিবর্তন এসেছে, সে প্রসঙ্গে নিজেদের বিক্রেতাদের অবগত করাই দারাজ সেলার সামিট ২০২১ এর মূল লক্ষ্য ছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিভাগের এটুআই প্রোগ্রামের হেড অব ইকমার্স রেজওয়ানুল হক জামি। প্রায় ৮০০ জন অতিথি এবারের দারাজ সেলার সামিটে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি মেয়র মো. আতিকুল ইসলাম তার বক্তব্যে জানান, “সাম্প্রতিক সময়ে, বিশেষত কোভিডকালে দারাজ অত্যন্ত জনপ্রিয় একটি ডিজিটাল প্ল্যাটফর্মে রূপ নিয়েছে। আজকের সেলার সামিটে সকলের প্রতি আমার অনুরোধ, আপনারা জনগণকে ঠকাবেন না। ব্যবসায়ীদেরকে টেকসই ব্যবসায়িক মডেলের মাধ্যমে যথাযথ পন্থায় ব্যবসায় পরিচালনা করতে হবে। যারা পণ্য ক্রয় এবং বিক্রয়ের সাথে জড়িত রয়েছেন, বাস্তবভিত্তিক এবং নৈতিক ব্যবসায় চর্চা নিশ্চিত করা আপনাদের দায়িত্ব। দারাজের মত প্ল্যাটফর্ম – যারা পণ্যের মান ও ডেলিভারির প্রশ্নে দায়বদ্ধতা দেখাতে সক্ষম – তাদেরকে সাথে নিয়েই আমাদের ই-কমার্সকে এগিয়ে নিতে হবে”। 

দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “আজকের এই আয়োজনে আমাদের সম্মানিত সেলার ও অংশীজনদের প্রাণবন্ত অংশগ্রহণ আমাকে অনুপ্রাণিত করেছে। ব্যবসায়িক একতা ও সহযোগিতার মনোভাবই দারাজের প্রাণশক্তি, যা এই চতুর্থ সেলার সামিটের সফল আয়োজনের মাধ্যমে আবারো প্রমাণিত হল। আপনাদেরকে সাথে নিয়েই আমরা আগামী বছরগুলোতে আরো এগিয়ে যেতে চাই”।
আধুনিক প্রযুক্তির সংযোজন ও সন্নিবেশনের মাধ্যমে ই-কমার্স পরিসরে বিক্রেতাগণ কিভাবে দারাজের অধীনে আরও সহজ এবং কার্যকরী উপায়ে তাদের ব্যবসায়িক কার্যাবলী পরিচালনা করতে পারেন – সে প্রসঙ্গে দারাজ সেলার সামিটের আলোচনায় জোর দেওয়া হয়। সেলার সামিটে বিশ্বের সবচেয়ে বড় সেলস ক্যাম্পেইন ১১.১১ থেকে শুরু করে দারাজ অ্যাপের নতুন সব ফিচার ব্যবহার ও দারাজের অসংখ্য উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। আড়াই কোটিরও বেশি পণ্যের সমাহার নিয়ে বর্তমানে দারাজের সাথে যুক্ত আছে ৪০ হাজার বিক্রেতা এবং সহস্রাধিক ব্র্যান্ড।

মূল আলোচনার বাইরেও আমন্ত্রিত অতিথিদের জন্য এবারের দারাজ সেলার সামিটের অন্যতম আকর্ষণ ছিল জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’-এর অনবদ্য সংগীত আয়োজন।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

টেকভিশন২৪ ডেস্ক: নতুন কিছু নিয়ে দেশের বাজারে আসছে ভিভোর...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি