মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
25 C
Dhaka

থাইল্যান্ডে জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও ২০২৩) অংশ নিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে ২০তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও ২০২৩)। গত ১ ডিসেম্বর তারিখে উদ্বোধনী পর্বের মাধ্যমে শুরু হওয়া ২০তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড, ২০২৩ চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। অনূর্ধ্ব–১৬ বছর বয়সীদের মেধার এ লড়াইয়ে বিশ্বের ৫৫ টি দেশ থেকে মোট ৩১১ জন শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।

বিজ্ঞান-মেধার এ বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ৯ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের মাধ্যমে সারাদেশ থেকে বাছাইকৃত সেরা ছয়জন শিক্ষার্থী। তারা হলো, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তাসলিমা তাসনিম লামিয়া ও সিরাজুস সালেকিন সামীন, রাজশাহীর গভঃ ল্যাবরেটরী হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ফায়েজ আহমেদ, নটরডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী শুভাশীষ হালদার, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী মনামী জামান ও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাবিল ইসলাম। এই বাংলাদেশ দলের প্রধান দলনেতা হিসেবে আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী। সহকারী দলনেতা হিসেবে আছেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ ও বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের একাডেমিক সদস্য আবিদুর রহমান।

এর আগে গত আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হয় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ৯ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড। দীর্ঘ প্রচার-প্রচারণা পর ১৫,০০০ এর অধিক শিক্ষার্থীদের নিয়ে বাছাই পর্ব, ৪টি আঞ্চলিক পর্ব, ১ টি অনলাইনে আঞ্চলিক পর্ব, ১৪টি উপজেলা পর্যায়ে স্কুল অলিম্পিয়াড, ঢাকায় জাতীয় পর্ব ও ক্যাম্প অনুষ্ঠিত হয়। এরপর টিম সিলেকশন টেস্টের ফলাফল ও তাদের অন্যান্য পারফরম্যান্স বিবেচনা করে ঘোষণা করা হয় ছয় সদস্যের বাংলাদেশ দল। এবং গত ৩০ নভেম্বর তারিখে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ দল।

আন্তর্জাতিক বিশ্বমঞ্চে বাংলাদেশ দলের অংশগ্রহন প্রসঙ্গে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের একাডেমিক সদস্য আবিদুর রহমান জানান, “মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশ দল নবমবারের মত অংশ নিয়েছে। ৫৫ দেশের শিক্ষার্থীদের সঙ্গে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞানের লিখিত পরীক্ষা ও সবগুলো বিষয়ের ব্যবহারিক পরীক্ষার উপর প্রতিযোগিতা করছে বাংলাদেশের শিক্ষার্থীরা।”

উল্লেখ্য, প্রতি বছরের মত এবারও আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ দল নির্বাচন করে যৌথভাবে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। অনুষ্ঠানটির সহযোগী হিসেবে রয়েছে প্রথম আলো ও ম্যাসল্যাব। ম্যাগাজিন পার্টনার হিসেবে আছে কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

তৈরি পোশাকের পাশাপাশি রপ্তানি পণ্যে ভিন্নতা আনতে হবে, মূল খাত হতে পারে প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ এখনও রপ্তানির ক্ষেত্রে একটি খাত তৈরি...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি