বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.5 C
Dhaka

তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে ফিলিপাইন বাংলাদেশের সহযোগিতা চায়

টেকভিশন২৪ ডেস্ক: ফিলিপাইনের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বিভিন্ন উদ্ভাবনী সমাধান বাস্তবায়নে বাংলাদেশের সহযোগিতা চায় দেশটির সরকার। এটুআই কর্তৃক রাজধানীর আগারগাঁও-এ অবস্থিত আইসিটি টাওয়ারের এটুআই কার্যালয়ে আয়োজিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি, এর সাথে এক মতবিনিময় সভায় এই আগ্রহ প্রকাশ করেন বাংসামারো মুসলিম অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চল মিন্দানাও এর বাণিজ্য, বিনিয়োগ এবং পর্যটন মন্ত্রণালয়ের উপমন্ত্রী সুকার্ণ আবাস। এসময় ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত অ্যালান এল. ডেনিগা, এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, ইউএনডিপি বাংলাদেশ-এর সহকারী আবাসিক প্রতিনিধি সরদার এম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি, বলেন, বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ করে সরকারি-বেসরকারি, স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি এবং ই-কমার্স খাতে বিভিন্ন উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছি। গত ১৩ বছরে এটুআই কর্তৃক অনেকগুলো উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হয়েছে। বৈশ্বিক উদ্ভাবনের ক্ষেত্রে এটুআই উদ্ভাবিত ডিজিটাল সেবাগুলো অনেক অবদান রাখছে যার অভিজ্ঞতা ও জ্ঞান আমরা ফিলিপাইনের সাথে বিনিময় করতে পারি। সরকারি-বেসরকারি ও একাডেমিয়া খাতের মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে নাগরিকদের জীবন আরও সহজতর করতে বিভিন্ন সমস্যার উদ্ভাবনী সমাধান প্রয়োগে বাংলাদেশের অর্জিত জ্ঞান বিনিময়ের মাধ্যমে ফিলিপাইনকে সহযোগিতা করতে পারে। এ লক্ষ্যে শুরুতে আমরা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বিটুবি ভিত্তিতে দু’দেশের মধ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করতে পারি।

তথ্যপ্রযুক্তি

বাংসামারো মুসলিম অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চল মিন্দানাও এর বাণিজ্য, বিনিয়োগ এবং পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী সুকার্ণ আবাস বলেন, পরিবহন, যোগাযোগ, ইন্টারনেট সংযোগ এবং নাগরিক সেবা প্রদানে আমরা বেশকিছু প্রতিবন্ধকতা মোকাবেলা করছি। এ লক্ষ্যে বাংসামারো সরকার দেশটির তথ্য-প্রযুক্তি, ই-কমার্স এবং অন্যান্য খাতের উন্নয়নে বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করতে আগ্রহী। উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের উভয় দেশের মধ্যে অনেকগুলো মিল রয়েছে। বাংলাদেশে সফলভাবে বাস্তবায়িত বিভিন্ন উদ্ভাবনী সমাধান ও উদ্যোগ বাংসামারোতেও বাস্তবায়ন করার লক্ষ্যে একসঙ্গে কাজ করতে পারি। আমি মনে করি, আমাদের এই লার্নিং ভিজিট সামনের দিনগুলোতে এটুআই এবং বাংলাদেশের আইসিটি খাতের সাথে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ফিলিপাইনের বিভিন্ন সরকারি-বেসরকারি খাতের মধ্যে সমঝোতার ভিত্তিতে কাজ করার সুযোগ-সম্ভাবনা তৈরি হবে।

অনুষ্ঠানে বক্তৃতাকালে ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের মাননীয় রাষ্ট্রদূত অ্যালান এল. ডেনিগা বলেন, সম্ভাবনাময় বাংলাদেশ গত ৫০ বছরে একটি সফল রাষ্ট্র হিসেবে তাদের সক্ষমতার জানান দিয়েছে। উন্নয়নশীল দেশ হিসেবে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ এবং ফিলিপাইনের অভিন্ন অভিজ্ঞতার অনেকগুলো জায়গা রয়েছে। এরমধ্যে বাংলাদেশ বেশ কিছু ক্ষেত্রে অনেক এগিয়ে আছে। এরমধ্যে তথ্য-প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রত্যন্ত অঞ্চলে সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করছে বাংলাদেশ, যা শুধু ফিলিপাইন নয় সেইসাথে অন্যান্য উন্নয়নশীল দেশের সাথে তাদের অভিজ্ঞতা বিনিময় করতে পারে। অংশীদারিত্বের ভিত্তিতে সরকারি সেবাগুলো ফিলিপাইনের স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন এবং সরকারের মৌলিক সেবা ডিজিটাল করার মাধ্যমে নাগরিকদের কাছে সেবা পৌঁছে দেওয়ার অভিজ্ঞতা বিনিময়ে এগিয়ে আসায় বাংলাদেশ এবং ফিলিপাইনকে ধন্যবাদ জানাচ্ছি।

তথ্যপ্রযুক্তি

এটুআই উদ্ভাবিত তথ্য-প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবনী সেবা সম্পর্কে জানতে বাংসামারোর বাণিজ্য, বিনিয়োগ এবং পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী সুকার্ণ আবাসের নেতৃত্বে মিন্দানাও এবং ইউএনডিপি ফিলিপাইন-এর সদস্যদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চারদিনের (০৬-০৯ জুন, ২০২২) সফরে বাংলাদেশ অবস্থান করছে। সফরের প্রথম দিনে প্রতিনিধি দলের সামনে এটুআই উদ্ভাবিত মাইগভ, ডিজিটাল সেন্টার, এটুআই ইনোভেশন ল্যাব এবং ইউএনডিপি বাংলাদেশ-এর ভিলেজ কোর্ট শীর্ষক ডিজিটাল সেবা সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করা হয়। ফিলিপাইন-এর প্রতিনিধি দলের চারদিনের সফরে দ্বিতীয় দিনে ডাক অধিদপ্তরের বাস্তবায়িত ‘ডিজিটাল ডাকঘর’, এটুআই-এর ই-কমার্স প্ল্যাটফর্ম একশপ ও ন্যাশনাল ইন্টিলিজেন্স এমপ্লয়মেন্ট অ্যান্ড এনটারপ্রেনিউরশিপ (নাইস) সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। প্রতিনিধি দলটি সফরের শেষ দুইদিনে ডিজিটাল সেন্টার, শিক্ষায় উদ্ভাবন, কাস্টমার ইনোভেশন অ্যান্ড অ্যাম্পাথি, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, জয়িতা ফাউন্ডেশন, জাতীয় তথ্য বাতায়ন, ই-নথি এবং অন্যান্য উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন করবেন।

মতবিনিময় সভায় বাংসামারোর স্থানীয় সরকার মন্ত্রণালয় (এমআইএলজি), বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটন মন্ত্রণালয়, পিয়াগাপো পৌরসভা, মরোপ্রেনিউর, ইনকর্পোরেশন, ও ইউএনডিপি ফিলিপাইনের সদস্যবৃন্দ; ঢাকায় অবস্থিত ফিলিপাইন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, বেসিস, বাক্কো, ই-ক্যাব এবং উভয় দেশের বেসরকারি খাতের সম্মানিত প্রতিনিধিবৃন্দের পাশাপাশি মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি