শনিবার, আগস্ট ২৯, ২০২৬
29 C
Dhaka

ডিজিটাল লিডারশিপ, সাইবার ও সোস্যাল মিডিয়া ব্যবস্থাপনা সভায় ৭০ জন সাংসদ অংশগ্রহন করেন

টেকভিশন২৪ প্রতিবেদক : গতকাল সন্ধ্যায় জাতীয় সংসদের এলডি-২ ভবনে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে ডিজিটাল লিডার শিপ ও সাইবার নিরাপত্তা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উৎকর্ষতার যুগে ডিজিটাল প্লাটফর্মকে নিরাপত্তার সাথে ও যথাযথভাবে গণসংযোগের কাজে ব্যবহার করার পদ্ধতি সম্পর্কে জানাতে রাজনীতিবিদ দেরকে নিয়ে এই সচেতনতামূলক সভাটির আয়োজন করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ডিজিটাল লিটারেসি সেন্টার, ডিজিটাল সিকিউরিটি এজেন্সি ও সিআরআই এর সহযোগিতায় মতবিনিময় সভাটির আয়োজন করা হয়। 

উক্ত সভার প্রধান অতিথি ছিলেন, একাদশতম জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, এমপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংরক্ষিত নারী আসন-০৫ এর সংসদ সদস্য নাহিদ ইজাহার খান, এমপি।

উক্ত মতবিনিময় সভায় মূলবক্তব্য উপস্থাপন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি তাঁর আলোচনায় সাইবার নিরাপত্তার বিষয়গুলি বিস্তারিতভাবে তুলে ধরেন। একই সাথে রাজনীতিবিদরা ডিজিটাল প্লাটফর্মে কিভাবে তাদের নেতৃত্ব গড়ে তুলবেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে কিভাবে গণ-সংযোগের কাজে ব্যবহার করা যায়, সেটা তুলে ধরেন। সভায় ৭০ জনের মতো সংসদ সদস্য অংশগ্রহন করেন। পর্যায়ক্রমে সকল সাংসদ ও পরবর্তীতে উপজেলা পর্যায়ে এই প্র্রোগ্রামটি চালু করার মত প্রকাশ করা হয়। 

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশকে ফলপ্রসু করা ও এর সুফল ভোগের জন্য নীতি নির্ধারক দেরকেই প্রথমে এই বিষয়ে বিস্তারিত জানতে হবে।

তিনি বলেন প্রযুক্তির ঝুঁকি বুঝতে পারা ও সচেতন ভাবে সেটা এড়িয়ে এর কার্যকর ব্যবহার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

অনুষ্ঠানের প্রধান অতিথি একাদশতম জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, ‘এই আয়োজন সময়োপযোগী। নির্বাচিত জন প্রতিনিধিদেরকে প্রথমে ডিজিটাল লিটারেট হতে হবে এবং নতুন প্রযুক্তি ব্যবহারের সঠিক জ্ঞান ও এর কার্যকারিতা সম্পর্কে নিজেরে নিজের নির্বাচনী এলাকার মানুষদের কে জানাতে হবে, তাদের কে উদ্বুদ্ধ করতে হবে এবং ডিজিটাল লিটারেট করে গড়ে তুলতে হবে। এর মাধ্যমেই আমার ডিজিটাল সিটিজেনশিপ নিশ্চিত করতে পারব।’

জনসাধারণের জন্য নিরাপদ অনলাইন অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে দেশব্যাপী বাস্তবায়িত হচ্ছে ডিজিটাল লিটারেসি প্রোগ্রাম। এই প্রোগ্রামের অংশ হিসাবেই মাননীয় সংসদ সদস্যদের নিয়ে ডিজিটাল লিডার শিপ ও সাইবার নিরাপত্তা বিষয়ক এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি