সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
20 C
Dhaka

‘ডিজিটাল বুক আর্কাইভ’ অ্যাপ ‘বই চিত্র’ উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জ্ঞানভিত্তিক, সৃজনশীল বাংলাদেশ গড়তে বই পড়ার কোন বিকল্প নেই উল্লেখ করে বলেন বই মানুষকে কল্পনা শক্তি বৃদ্ধি এবং সৃজনশীল হতে সহায়তা করে। একটি বই বা কবিতা মানুষকে যতটুকু প্রভাবিত করতে পারে অন্য কিছু তা পারে না।

প্রতিমন্ত্রী আজ আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ‘ডিজিটাল বুক আর্কাইভ’ অ্যাপ ‘বই চিত্র’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 

ডিজিটাল বাংলাদেশ গঠনের পর আমাদের পরবর্তী লক্ষ্য উদ্ভাবনী বাংলাদেশ বিনির্মাণ করা উল্লেখ করে পলক বলেন যেখানেই সমস্যা, সেখানে সমাধান, সেখানেই সম্ভাবনা, সেখানেই উদ্ভাবন।

আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন বিশ্লিষ্ট লেখক ও শিক্ষাবিদ মুহাম্মদ জাফর ইকবাল, ধানসিঁড়ি ডিজিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শমী কায়সার।

প্রতিমন্ত্রী বলেন ৫২’র ভাষা আন্দোলনে ভাষা শহীদেরা বিশ্ব দরবারে বাংলাদেশকে ভাষার মর্যাদার আসন অধিষ্ঠিত করেছে। তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সালের ১১ মার্চ ছাত্র অবস্থায়, ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতিত্ব করে বাংলা ভাষার আন্দোলন শুরু করেন এবং গ্রেফতার হন।

পলক বলেন আইসিটিতে বাংলাকে সমৃদ্ধ করার লক্ষে আইসিটি বিভাগের বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্পের মাধ্যমে অপটিক্যাল ক্যারেকটার রিকগনাইজার (ওসিআর), টেক্সট টু স্পীসসহ ১৫টি টোল তৈরি করা হচ্ছে। সারাদেশে ৭১টি লাইব্রেরিকে ডিজিটালাইজ করা হচ্ছে। একটি ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি করা হবে যেখানে মানুষ লক্ষ লক্ষ বই স্ব স্ব গ্রামে বসে সাবসক্রাইব করতে পারবে বলে তিনি উল্লেখ করেন।  তিনি আলোকিত মানুষ হতে বই পড়ার অভ্যাস গড়তে সকলের প্রতি আহ্বান জানান।

পরে প্রতিমন্ত্রী ভাষা ও সাহিত্যের ডিজিটাল আর্কাইভ ‘বই চিত্র’ মোবাইল অ্যাপ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উল্লেখ্য, বইচিত্র’ বাংলাদেশের বুক আর্কাইভ অ্যাপ। ডিজিটাল লাইব্রেরী ফরম্যাটে এই আর্কাইভটি তৈরি করা হয়েছে। এই আর্কাইভে থাকছে মুক্তিযুদ্ধ বিষয়ক বই, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, শিশু-কিশোর সাহিত্য, সাহিত্য সমালোচনা এবং অন্যান্য বিভিন্ন বিষয় ভিত্তিক বই। কেবল টেক্সট ফরম্যাটে নয়, এই আর্কাইভে থাকছে অডিও-বুক। সেই সাথে সাহিত্য বিষয়ে যে সকল চলচ্চিত্র নির্মিত হয়েছে সেই সকল চলচ্চিত্র এই আর্কাইভে সন্নিবেশিত থাকছে। থাকছে সাহিত্য বিষয়ক আলোচনা এবং ব্লগিং। এছাড়া ‘বইচিত্র’-এ অন্যান্য বই ভিত্তিক অ্যাপ, ওয়েবসাইট, জাতীয় ও আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠানের লাইভের লিঙ্কও থাকছে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিডিআই এক্সপোতে যত “সেমিনার এবং প্যানেল আলোচনা”

টেকভিশন২৪ ডেস্ক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি