বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
27 C
Dhaka

কর্মী ছাঁটাই করল টেসলা

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক : প্রায় ২০০ কর্মী ছাঁটাই করলো ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা। যাদের মধ্যে বেশিরভাগ ঘণ্টায় চুক্তি ভিত্তিতে সংস্থাটির অটোপাইলট সিস্টেম বা ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট প্রযুক্তির কাজে নিযুক্ত ছিলেন। সবার চাকরি যাওয়ার ফলে ক্যালিফোর্নিয়ায় সেই অফিসও বন্ধ করে দিয়েছে টেসলা।

প্রসঙ্গত, টেসলার কর্ণধার তথা বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্ক প্রতিশ্রুতি দিয়েছিলেন, ১০ শতাংশ বেতনভুক্ত কর্মচারী ছাঁটাই করলেও, চুক্তিভিত্তিক কর্মীদের সংখ্যা বাড়ানো হবে। তবে বাড়ানো তো দূরের কথা, এবার তাদের মধ্যে একের পর এক কর্মীর চাকরি হারাচ্ছেন।

ক্যালিফোর্নিয়ার সান ম্যাটিওর ওই অফিসে গাড়ির অটোপাইলট সিস্টেম থেকে ডেটা রিভিউয়ের কাজ চলত। উল্লেখ্য, বিশ্বজুড়ে টেসলায় ১ লাখের বেশি কর্মী কাজ করেন। সম্প্রতি অস্টিন ও বার্লিনে নতুন ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিও গড়ে তুলেছে তারা। কিন্তু আমেরিকায় আর্থিক মন্দার আশঙ্কা বাড়ছে। মাস্ক নিজেও বলেছেন, অর্থনীতি সম্পর্কে তিনি ভাল কিছু আঁচ করতে পারছেন না।

এদিকে ভারতে টেসলার যাত্রা নিয়ে আশা ক্রমশ কমছে। টেসলা ইন্ডিয়ার বিজনেস ডেভেলপমেন্ট এগজিকিউটিভ মনোজ খুরানা সম্প্রতি পদত্যাগ করেছেন। ভারতের বাজারে টেসলার প্রবেশের রূপরেখা ঠিক করতে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। আমদানি শুল্ক ১০০ থেকে কমিয়ে ৪০ শতাংশ করার লক্ষ্যে মোদি সরকারের কাছে দরবার করে আসছিলেন খুরানা।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

সর্বশেষ

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি