রবিবার, মে ৩১, ২০২৬
32 C
Dhaka

এপেক ডিজিটাল ইনোভেশন কংগ্রেসে যোগদিতে সিঙ্গাপুরে টেলিযোগাযোগ মন্ত্রী

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার হুয়াওয়ে এশিয়া প্যাসিফিক (এপেক) ডিজিটাল ইনোভেশন কংগ্রেসে যোগদানের লক্ষ্যে মঙ্গলবার সিঙ্গাপুর পৌঁছেছেন। সিঙ্গাপুরে ম্যারিনা বে সেন্ডে আগামী ১৯ মে থেকে ২০ মে পর্যন্ত দু‘দিন ব্যাপী এই সম্মেলনে মন্ত্রী দুই সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন। চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে এবং আসিয়ান ফাউন্ডেশন এই কংগ্রেসের আয়োজন করে।

ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনের কৌশল নির্ধারণ এই কংগ্রের লক্ষ্য। প্রতিনিধিদলের অপর সদস্য হলেন বিটিআরসি‘র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার ।

২০১৯ সালে জেনেভায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড সামিট অন দি ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস)-এর  চেয়ারম্যানের দায়িত্ব পালনকারি প্রথম বাংলাদেশি, কম্পিউটারে বাংলা ভাষার জনক মোস্তাফা জব্বার কংগ্রেসে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

এছাড়াও কংগ্রেসের সাইড লাইনে বিভিন্ন দেশে শিল্প বানিজ্যে ডিজিটাল প্রযুক্তি বিশেষ করে ফাইভ-জি‘র প্রয়োগ ও ফলাফল বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সাথে অভিজ্ঞতা বিনিময়ের কথা রয়েছে তার।

কংগ্রেস শেষে আগামী ২১মে তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাজারে যেসব ব্র্যান্ডের টেলিভিশন ভালো পারফর্ম করছে

টেকভিশন২৪ ডেস্ক: টেলিভিশন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।...

ক্যাপচার দ্য ফিউচার: তারুণ্যের স্বপ্ন উদযাপনে ভিভো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা পেরিয়ে...

সর্বশেষ

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

বাংলাদেশের বাজারে লেনোভোর নতুন এআই গেমিং ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তি বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ...

পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি

টেকভিশন২৪ ডেস্ক: স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও উচ্চ গুণগতমানের...

আইসিটি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সভাকক্ষে তথ্য...

ক্যাপচার দ্য ফিউচার: তারুণ্যের স্বপ্ন উদযাপনে ভিভো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা পেরিয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি