শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
31 C
Dhaka

টেকনো’র নতুন ব্র্যান্ড স্লোগান “#স্টপঅ্যাটনাথিং”

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: নতুন ব্র্যান্ড স্লোগান ‘#স্টপঅ্যাটনাথিং’-এর ঘোষণা দিল গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো। নতুন এই স্লোগানের মাধ্যমে টেকনো তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে যারা সকল প্রতিকূলতা উপেক্ষা করে জীবনের লক্ষ্য ও অগ্রগতি, উচ্চাকাঙ্ক্ষা এবং শ্রেষ্ঠত্ব অর্জনে এগিয়ে চলেছে। বিশেষ করে, ‘স্টপ অ্যাট নাথিং’ দ্বারা উদ্যমী ও অপ্রতিরোধ্য তরুণ প্রজন্মের প্রতি সম্মান জানানো হয়েছে।

নতুন স্লোগানটির সাথে সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন স্মার্টফোন তৈরি এবং উদীয়মান বাজারে এর সহজলভ্যতা বৃদ্ধি নিয়ে টেকনো’র প্রতিশ্রুতির পুঙ্খানুপুঙ্খ মিল রয়েছে।

টেকনো’র সিএমও ড্যানি জু বলেন, “আমরা দেখেছি যে উদীয়মান বাজারে আমাদের তরুণরা কতটা উদ্যমী ও প্রগতিশীল। জাতি, স্থান, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে তারা সকলেই ‘স্টপ অ্যাট নাথিং’ বা অপ্রতিরোধ্য। সকলেই উন্নতির পথে এগিয়ে গেছে এবং নিজেদের যাত্রাকে স্মরণীয় করে তুলেছে। এরকম মজবুত চেতনা ও মনোভাবই টেকনোর অগ্রগতিকে তুলে ধরে এবং একটি প্রযুক্তির অন্যতম ব্র্যান্ড হিসেবে আমরা কি এবং কি করতে সক্ষম সেই স্থান নির্ধারণ করে। এই স্টপ অ্যাট নাথিং’ শুধু এইটি ক্যাম্পেইনই নয়, একটি ব্র্যান্ড হিসেবে আমাদের মূল্যবোধ ও মনোবলের পাশাপাশি সকলের উন্নত ভবিষ্যত নিশ্চিতে প্রয়োজনীয় প্রযুক্তি প্রদানে টেকনোর অবদানকেও তুলে ধরে। পরিশেষে তিনি বলেন, “#স্টপঅ্যাটনাথিং শুধু উৎসাহিতই করে না, একইসাথে উন্নত প্রযুক্তি গ্রাহকদের নিকট পৌঁছে দেওয়ার আমাদের প্রতিশ্রুতিকেও তুলে ধরে।”       

প্রযুক্তিগতভাবে বিশ্বের সেরা জনপ্রিয় ব্র্যান্ড হয়ে ওঠা এবং যুগোপযোগী পণ্য তৈরিই টেকনো’র মূল লক্ষ্য।     

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি