টেকভিশন২৪ ডেস্ক: ওয়ানপ্লাস ও অপোর পর এবার জার্মানির বাজার ছেড়েছে ভিভো। স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের জার্মানভিত্তিক ওয়েবসাইট থেকে সাম্প্রতিক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর বিজনেস স্টান্ডার্ড।
ভিভোর জার্মানির ওয়েবসাইটের বিবৃতিতে বলা হয়েছে, ‘দুর্ভাগ্যবশত আমাদের পণ্যগুলো জার্মানিতে আর পাওয়া যাচ্ছে না। সুতরাং আমাদের জার্মান ওয়েবসাইটে আর কোনো পণ্যের তথ্য পাওয়া যাচ্ছে না। আপনি যদি ভিভো পণ্য ব্যবহার করেন তবে এখন থেকে শুধু আমাদের গ্রাহক পরিষেবার ওপর নির্ভর করতে পারেন।’
কোম্পানিটি আরো জানিয়েছে, জার্মানিতে ভিভোর পণ্য ব্যবহারকারীরা ভবিষ্যতে অব্যাহতভাবে সফটওয়্যার আপডেট পাবেন। জার্মানির বাজারে কার্যক্রম গোটানো অপো, ওয়ানপ্লাস ও ভিভো—এ তিনটি ব্র্যান্ড চীনের বিবিকে ইলেকট্রনিকসের মালিকানাধীন। উইনফিউচারের তথ্যানুসারে, ফিনল্যান্ডের টেলিকম জায়ান্ট নকিয়ার সঙ্গে পেটেন্ট বিরোধের কারণে জার্মান বাজার ছেড়ে দিয়েছে ভিভো।
গত বছরের আগস্টে এ তিনটি ব্র্যান্ডের বিরুদ্ধে একটি পেটেন্ট মামলা করেছিল নকিয়া। ওই মামলায় হেরে অপো, ওয়ানপ্লাস ও ভিভো জার্মানিতে স্মার্টফোন ও স্মার্টওয়াচ বিক্রি বন্ধ করে দেয়। অভিযোগ ছিল, লাইসেন্সের জন্য অর্থ প্রদান না করেই ফোরজি ও ফাইভজি সংকেত প্রক্রিয়াকরণে নকিয়ার পেটেন্টযুক্ত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এসব ব্র্যান্ডের ডিভাইসে।
এর আগে ইউরোপের একাধিক দেশে নকিয়ার সঙ্গে পেটেন্টসংক্রান্ত বিবাদে জড়িয়েছে এসব বিবিকে ইলেকট্রনিকস। এ কারণে সম্প্রতি পোল্যান্ডের বাজার থেকেও সরে আসার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
ওই প্রতিবেদনে ভিভো জানিয়েছে, কৌশলগত কারণে কোম্পানির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর পোল্যান্ডের বাজার পরিত্যাগ করছে কিন্তু দেশটিতেও সক্রিয় ভিভো গ্রাহকের কাস্টমার সাপোর্ট চালুর কথা জানিয়েছে ভিভো।
Less than 1 min.Read
জার্মানিতে ফোন বিক্রি বন্ধ করেছে ভিভো
এই সপ্তাহের জনপ্রিয়
অটোমোবাইল
জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?
অটোমোবাইল প্রতিবেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...
ইভেন্ট
ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...
কম্পিউটেক
কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি
টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...
টেলিকম
গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা
টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...
বাক্য
বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো
টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...
সর্বশেষ
অন্যান্য
পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল
টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...
ই-গভর্নেন্স
তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম
টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...
ক্যাম্পাস টেক
বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি
টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...
ইভেন্ট
এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী
টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...
কম্পিউটেক
লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু
টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...
বাক্য
আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক
টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...
জনপ্রিয় ক্যাটাগরি
Previous article
Next article

