শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
26 C
Dhaka

জাগো ফাউন্ডেশনের জাতীয় যুব সম্মেলন ২৬ ফেব্রুয়ারি

‘জাতীয় উন্নয়নের জন্য তরুণদের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘জাতীয় যুব সম্মেলন ২০২০- এর চতুর্থ আসরের আয়োজন করছে জাগো ফাউন্ডেশন। কক্সবাজারের লং বিচ হোটেলে এই সম্মেলনটি আগামী ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ২৯ ফেব্রুয়ারি।

চার দিনব্যাপী এ সম্মেলনটিতে ১৮ থেকে ৩৫ বছর বয়সী সর্বমোট ৬শ’ জন তরুণ অংশগ্রহণ করবেন। একটি নির্দিষ্ট স্ক্রিনিং ও নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে এ তরুণদের নির্বাচন করা হয়। নিজেদের কমিউনিটিতে নেতৃত্বদানের অভিজ্ঞতা, টেকসই উন্নয়ন এবং তরুণদের নানা বিষয়সহ বৈশ্বিক বিষয়াবলী নিয়ে আগ্রহ রয়েছে এমন তরুণরাই এ সম্মেলনে অংশগ্রহণ করছে।  পাশাপাশি, অংশগ্রহণকারী তরুণদের দেশের নির্বাচনী প্রক্রিয়াতে অংশগ্রহণেরও আগ্রহ ও পরিকল্পনা রয়েছে।

নজের কমিউনিটিতে নেতৃত্বের অভিজ্ঞতাসম্পন্ন, আন্তর্জাতিক ঘটনাবলী, টেকসই উন্নয়ন এবং তরুণদের বিষয়ে আগ্রহ আছে এবং যাদের নিজেদের কমিউনিটির প্রতিনিধিত্ব করার এবং উন্নয়নে জোরালো ভূমিকা রাখার পরিকল্পনা আছে তারাই মূলত এই সম্মেলনে অংশ নেয়ার সুযোগ পেয়েছেন। 

এই সম্মেলনে দেশের মেধাবী তরুণদের টেকসই উন্নয়ন ও সামাজিক উদ্যোক্তা খাতে সম্পৃক্ত করা হবে, যেখানে তারা নেতৃস্থানীয় পেশাদার, নীতিনির্ধারক ও বিভিন্ন খাতের প্র্যাকটিশনারদের সাথে মতবিনিময়ের সুযোগ পাবে। আলোচনা, দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা, বিভিন্ন নেটওয়ার্কিং সেশন এবং ধারণা বিষয়ক চ্যালেঞ্জের মাধ্যমে সম্মেলনে সারা বাংলাদেশ থেকে আগত তরুণদের প্রাসঙ্গিক জ্ঞান ও প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে দক্ষ করে তোলার সুযোগ করে দেওয়া হবে। এটি বছরব্যাপী তরুণদের পরিবর্তনের জন্য বিভিন্ন উদ্যোগ নেয়া এবং প্রকল্প তৈরির সক্ষমতা বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা রাখবে। 

এ নিয়ে জাগো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক করভি রাকশান্দ বলেন, ‘বাংলাদেশের মোট জনসংখ্যার ৪০ শতাংশই তরুণ। তরুণরা দেশের উন্নয়নে বিশাল ভূমিকা রাখতে পারে। তরুণদের সঠিকভাবে বিকশিত করার পাশাপাশি দায়িত্বশীল নাগরিকে পরিণত করার দায়িত্ব আমাদেরই। এই অন্তর্ভুক্তিমূলক সম্মেলনটিতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে কমিউনিটির উন্নয়নের জন্য তরুণদের করণীয় বিষয়গুলো সম্পর্কে আলোকপাত করা হবে। সম্মেলনটি অংশগ্রহণকারীদের ব্যক্তিগত বিকাশকে আরও জোরদার করবে। এবং তাদেরকে নিজ নিজ  এলাকায় সক্রিয় নাগরিক হতে অনুপ্রেরণা এবং প্রেরণা জোগাবে।’

সম্মেলনে ৩০টিরও বেশি সেশন অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে রাজনীতিতে তরুণদের উদ্বুদ্ধকরণ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব, টেকসই শহর নির্মাণের জন্য সড়কের নিরাপত্তা নিশ্চিতকরণ, বাংলাদেশের শিল্পখাত, নেতৃত্বের গুণাবলী অর্জন, ব্যবসা খাতে প্রযুক্তি, সুশাসন, নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রয়োজনীয় শিক্ষা এবং মানবাধিকারসহ আরও অনেক কিছু।  

এই সম্মেলনে বিভিন্ন ক্ষেত্রের ৭৫ জনেরও বেশি বক্তা এবং একাধিক বিষয়ে দক্ষ ব্যক্তির সমন্বয়ে প্যানেল থাকবে। এদের মধ্যে রয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, কন্টেন্ট নির্মাতা ও ভিডিও ব্লগার ডিয়ার অ্যালেন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ডেপুটি হাই কমিশনার কানবার হোসেন বর, বিজিএমইএ’র প্রেসিডেন্ট রুবানা হক, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, আইপিডিসি ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর মোমিনুল ইসলাম, গ্রিন ডেল্টার ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী, নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, অ্যাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মনজুর, আইডিএলসি ভেঞ্চার ক্যাপিটালের পার্টনার সামাদ মিরালী, ইউএন ওমেনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শোকো ইশিকাওয়া, ওয়াটারঅ্যাইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান এবং ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো. আব্দুল কাইয়ুমসহ আরও অনেকে।  

সমাজের বৃহৎ সমস্যাগুলো মোকাবিলা করার পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে ‘জাতীয় যুব সম্মেলন’ আয়োজন করে থাকে জাগো ফাউন্ডেশন।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি