বুধবার, অক্টোবর ২১, ২০২৬
27.8 C
Dhaka

চ্যাটজিপিটি ব্যবহার করা যাবে বিনামূল্যে!

টেকভিশন২৪ ডেস্ক : প্রযুক্তি বিশ্বে এখন সবচেয়ে আলোচিত বিষয় ওপেনআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার চালিত চ্যাটবট চ্যাটজিপিটি। এবার প্রযুক্তির দুনিয়ায় আরও একটি আমূল পরিবর্তন নিয়ে এলো ওপেন এআই।

 সম্প্রতি লাইভস্ট্রিমে উন্মুক্ত করা হয় চ্যাটজিপিটির নতুন এআই মডেল জিপিটি ফোর-ও। ওপেনএআই জানায়, জিপিটি ফোর-ও নামের মডেলটি আগের সব সংস্করণের তুলনায় দ্রুত কাজ করতে পারে। শুধু তাই নয়, মডেলটিতে বার্তা, অডিও ও ভিজ্যুয়াল দক্ষতাও বাড়ানো হয়েছে। অর্থের বিনিময়ে ও বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের সবাই নতুন মডেলটি ব্যবহার করতে পারবেন। ওপেনএআইয়ের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মিরা মুরতি জানিয়েছেন, বিনামূল্যে ব্যবহার করা গেলেও অর্থের বিনিময়ে চ্যাটজিপিটি ব্যবহারকারীরা নতুন মডেলের বিভিন্ন সুবিধা পাঁচগুণ বেশিবার ব্যবহার করতে পারবেন।

এক বার্তায় ওপেনএআই জানিয়েছে, জিপিটি ফোর-ও মডেলের বার্তা ও ছবি তৈরির নতুন সুবিধা এখন থেকে উন্মুক্ত করা হলেও অন্য সুবিধাগুলো শিগগিরই চালু করা হবে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় নতুন মডেলটিকে ‘মাল্টিমডেল’ হিসেবে উল্লেখ করেছেন।

অর্থাৎ ব্যবহারকারীদের লেখা বার্তা, ছবি ও কণ্ঠস্বরও আলাদা করে চিনতে পারবে মডেলটি। ‘জিপিটি-৪’ মডেলের তুলনায় দ্বিগুণ গতিতে কাজ করলেও অর্ধেক খরচে নতুন মডেলের এপিআই ব্যবহার করতে পারবেন প্রোগ্রামাররা।

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি