সোমবার, আগস্ট ২৪, ২০২৬
30 C
Dhaka

গ্রাহক স্বার্থ রক্ষায় ক্যাশব্যাক দিচ্ছে আকাশ

টেকভিশন২৪ ডেস্ক : সাম্প্রতিক সময়ের সরকার ক্লিনফিডে বিদেশী চ্যানেল সম্প্রচারে পদক্ষেপ কার্যকর করেছে। এরই ধারাবাহিকতায় সরকারী নির্দেশনা মেনে, ১ অক্টোবর থেকে বেশ কিছু বিজ্ঞাপনসহ বিদেশী চ্যানেলের সম্প্রচার আকাশে বন্ধ রয়েছে। গ্রাহকদের কথা বিবেচনা করে আকাশ চলমান এই অবস্থায় প্যাকেজ ভেদে সর্বোচ্চ ২০০টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে।

আকাশের গ্রাহকেরা প্যাকেজের মূল্যের সমপরিমাণ বা ঊর্ধ্বে রিচার্জ করলে সর্বোচ্চ ২০০ টাকা ক্যাশব্যাক পাবেন। ১ অক্টোবর থেকে সরকারি নির্দেশনা মেনে দেশে ক্লিন ফিডের বা বিজ্ঞাপনহীন বিদেশি চ্যানেল সম্প্রচারের ব্রিঘœ ঘটায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে বেক্সিমকো কমিউনিকেশন্সের ব্র্যান্ড আকাশ। আকাশ স্ট্যান্ডার্ড, লাইট প্লাস এবং লাইট প্যাকেজগুলোর আওতায় ইতোমধ্যে যারা সেপ্টেম্বরের পরবর্তী বিল পরিশোধ করেছেন এবং একাউন্ট একটিভ রয়েছে তাদেরকে ক্যাশব্যাক দেয়া হবে।

ক্লিন ফিড বা বিজ্ঞাপনবিহীন বিদেশি চ্যানেল সম্প্রচারের জন্য সরকারের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গ্রাহকরা দেশি ৩৪টি চ্যানেলের পাশাপাশি বিবিসি, সিএনএন, আল-জাজিরা, এনএইচকে, ফ্রান্স টুয়েন্টিফোরসহ প্রায় ২০টি বিদেশি চ্যানেল উপভোগ করতে পারছেন। চ্যানেল সংখ্যা বৃদ্ধির জন্য আকাশ নিরলস কাজ করছে। প্রতিদিনই চ্যানেল সংখ্যা বৃদ্ধির চেষ্টা অব্যাহত  রয়েছে। 

বেক্সিমকো কমিউনিকেশন্সের হেড অব মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, “দেশে ক্লিন ফিডের বা বিজ্ঞাপনমুক্ত বিদেশি চ্যানেলের সম্প্রচার বাস্তবায়নে সরকারের উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি। এর ফলে সরকারের বার্ষিক রাজস্ব আয় বাড়বে। দেশের একমাত্র বৈধ ডিটিএইচ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আকাশ যাত্রা শুরুর পর থেকেই গ্রাহকদের স্বার্থ রক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার পেয়ে আসছে। ফলে এর জন্য বৈধ উপায়ে গ্রাহকদের টিভি দেখার অভিজ্ঞতা নিশ্চিত করতে সকল প্যাকেজের গ্রাহকদের প্যাকেজ ভেদে ক্যাশব্যাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। গ্রাহক সন্তুষ্টি আমাদের প্রধান লক্ষ্য তাই চ্যানেলগুলোর সাথে আমাদের বাৎসরিক চুক্তি থাকা সত্ত্বেও আমরা এই ক্যাশব্যাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে ফিড নিয়ে ২০১৯ সালের মে মাসে সেবা প্রদান শুরু করে আকাশ। আকাশ বেসিক ও রেগুলার সংযোগের এককালীন মূল্য যথাক্রমে ৩ হাজার ৯৯৯ টাকা ও ৪ হাজার ৪৯৯ টাকা। দেশের ৬৪টি জেলায় ৮ হাজারের বেশি অনুমোদিত খুচরা বিক্রয়কেন্দ্রে আকাশ সংযোগ পাওয়া যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি