শনিবার, জুন ১৩, ২০২৬
34.1 C
Dhaka

গুগলে চাকরি হারিয়েছে ৮ মাসের অন্তঃসত্ত্বা!

টেকভিশন২৪ ডেস্কঃ বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব যেন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতেই বেশি দেখা যাচ্ছে। ব্যয় কমানোর লক্ষ্যে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটে একের পর এক প্রযুক্তি প্রতিষ্ঠান। এ তালিকা থেকে বাদ যায়নি অ্যামাজন, মেটা, টুইটার, অ্যাপল ও মাইক্রোসফটের মতো শীর্ষ কম্পানিগুলোও। এবার গুগলের মতো প্রতিষ্ঠানও সেই পথে হেঁটেছে। চলতি সপ্তাহে প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করেছে গুগলের মূল কোম্পানি আলফাবেট।

এই বিপুল ছাঁটাইয়ের কথা ইমেল করে কর্মীদের জানিয়েছেন কোম্পানির সিইও সুন্দর পিচাই। স্বাভাবিক ভাবেই কাজ হারিয়ে হতাশ কর্মীরা। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ক্ষোভ উগরে দিচ্ছেন। আর এরই মাঝে সামনে এসেছে ৮ মাসের এক অন্তঃসত্ত্বা নারী কর্মীর কথা। গুগলের বিপুল সংখ্যাক ছাঁটাইয়ের থেকে রেহাই পাননি তিনিও। মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার ঠিক আগেই জেনেছেন, চাকরি হারিয়েছেন তিনিও।

ক্যাথারিন য়ং নামের এই নারী কর্মী গুগলের প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করতেন। থাকতেন ক্যালিফর্নিয়ায়। গুগলে চাকরি হারিয়ে তিনি বলেন, মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার ঠিক এক সপ্তাহ আগে তিনি জানতে পারেন ছাঁটাইয়ের কথা। ছুটিতে যাওয়ার আগে অফিসের সমস্ত কাজ সেরে দায়িত্ব বুঝিয়েও দিয়েছিলেন তিনি। এ সময় তিনি পান ছাঁটাইয়ের ইমেলটি।

চাকরি হারানোর মানসিক চাপ প্রভাব ফেলছে তার শরীরের উপরেও জানিয়ে ক্যাথরিন বলেন, নিজের সন্তানের মুখ চেয়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছি।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি