শনিবার, আগস্ট ২২, ২০২৬
29 C
Dhaka

গিগাবাইট’র গ্রাফিক্স কার্ড ও মাদারবোর্ড উন্মোচন অনুষ্ঠানে ফেরদৌস ও জোতিকা

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে গিগাবাইট ব্রান্ডের জিফোর্স আরটিএক্স ৪০৭০ টিআই সিরিজের গ্রাফিক্স কার্ড এবং বি৭৬০ সিরিজের মাদারবোর্ড। ২১ মার্চ ২০২৩ তারিখে রাজধানীর লেকশোর হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মাদারবোর্ড এবং গ্রাফিক্স কার্ডগুলো উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে নতুন পন্যের মোড়ক উন্মোচন করেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লি. এর ডিস্ট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন, গিগাবাইট এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র ডেপুুটি ম্যানেজার এলান সু এবং গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফেরদৌস এবং চিত্রনায়িকা জোতিকা জ্যোতি।

অনুষ্ঠানে জাফর আহমেদ বলেন, “গিগাবাইট এর সাথে আমাদের স্মার্ট এর ব্যবসায়িক সম্পর্কের সফল ২০ বছর পূর্ন হয়েছে। স্মার্ট এর আজকের এই অবস্থানের পেছনে যে কয়টি ব্রান্ড বিশেষ ভূমিকা পালন করেছে তাদের মধ্যে অন্যতম গিগাবাইট। এই পথচলায় যেসব পার্টনার এবং কাস্টমারগন আমাদের পাশে থেকেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”

সারাদেশের শীর্ষ ব্যবসায়িক পার্টনারদের অংশগ্রহনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে আরটিএক্স ৪০৭০ টিআই সিরিজের ৯টি মডেলের গ্রাফিক্স কার্ড অফিশিয়ালি বাজারে ছাড়ার ঘোষনা দেয়া হয়। এর মধ্যে ৩টি মডেলের গ্রাফিক্স কার্ড ইতোমধ্যেই বাজারে ছেড়ে দেয়া হয়েছে যেগুলোর মূল্য ১৩০,০০০ টাকা থেকে ১৩৬,০০০ টাকা। তাছাড়াও বি৭৬০ সিরিজের ৪১টি মডেলের মাদারবোর্ড বাজারে ছাড়ার ঘোষনা এসেছে।

নতুন গ্রাফিক্স কার্ড সম্পর্কে খাজা মো. আনাস খান বলেন, “গিগাবাইট এর এসব গ্রাফিক্স কার্ডগুলোতে উইন্ডফোর্স কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। আরো রয়েছে ব্লেড ফ্যান, জিপিউই’তে সরাসরি স্পর্শসহ বড় বাষ্প চেম্বার এবং কম্পোজিট কপার হিট পাইপ।”

অনুষ্ঠানে এলান সু বলেন, “স্মার্ট টেকনোলজিস এর সাথে গিগাবাইট দীর্ঘ পথচলায় আমরা খুবই সন্তুষ্ট। আমাদের পন্যগুলোকে বাংলাদেশের মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিয়েছে স্মার্ট। আজকের অনুষ্ঠানে উন্মোচিত মাদারবোর্ডগুলোর মধ্যে কিছু মডেল ডিডিআর ৪ এবং কিছু মডেল ডিডিআর ৫ RAM সাপোর্ট করবে। এসব মাদারবোর্ড ১৬,০০০ টাকা থেকে ২৬,০০০ টাকার মধ্যে বাজারে পাওয়া যাবে।”

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গিগাবাইট লঞ্চিং অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

সর্বশেষ

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

দেশে সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি