মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
29.6 C
Dhaka

ক্ষতিগ্রস্ত বিপিও শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য ঋন সুবিধা বিষয়ক হেল্প ডেক্স চালু

টেকভিশন ডেক্স: দেশের বিপিও/আউটসোর্সিং শিল্পে একমাত্র কেন্দ্রীয় ব্যবসায়িক সংগঠন হিসেবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প-২০২১ বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালনকারী এক অগ্রজ সৈনিক । সম্পূর্ন নতুন মহামারি নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গোটা বিশ্ব যখন স্থবির হয়ে পড়েছে, বাংলাদেশও তার ব্যতিক্রম ছিল না।

দেশের বিপিও/আউটসোর্সিং শিল্পের একক ও কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা হিসেবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় শুরু থেকেই সরকারের সঙ্গে একাত্মতা পোষণ করে আসছে। এমন ক্রান্তিকালে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় ও অর্থনৈতিক কর্মকান্ড পুনরুজ্জীবিতকরনের লক্ষ্যে গত ৫ এপ্রিল, ২০২০ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দূরদর্শী ও বিচক্ষনতার সাথে কুটির, মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি (CMSME)  সহ অন্যান্য শিল্প, সার্ভিস সেক্টরের জন্য স্বল্প সুদে চলতি মূলধন ঋণ সুবিধা হিসাবে আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষনা করেন ।

কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত সকল ব্যবসায়ী/ব্যবসা প্রতিষ্ঠান উল্লিখিত প্যাকেজের আওতায় যাতে সহজে দ্রুত ঋন সুবিধা পেতে পারে সেজন্য এফবিসিসিআই হেল্প ডেস্ক এবং প্রত্যেক সদস্য সংস্থা অফিসে হেল্প ডেস্ক স্থাপনপূর্বক ঋণ গ্রহীতাদের সার্বিক সহায়তা প্রদান করা সময়োচিত পদক্ষেপ হিসেবে গুরুত্বপুর্ন তাৎপর্য্য বহন করবে । শুধু তাই নয়, এ ব্যাপারে ব্যাংকের সাথে আলোচনাপূর্বক কোন জটিলতার সম্মুখীন হলে এফবিসিসিআই হেল্প ডেস্কে অবহিতপূর্বক সমাধান করা অপেক্ষাকৃত সহজ হবে।

এফবিসিসিআই এর এই পদক্ষেপের সাথে একজোট হয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর সদস্য প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার তাগিদে জরুরী Help Desk স্থাপন করেছে । বাক্কো সদস্য প্রতিষ্ঠানগুলো এর মাধ্যমে খুব সহজেই ওয়ান স্টপ সার্ভিস পাবেন যার জন্য একটি জরুরী নাম্বার দেওয়া হবে । বাক্কোর সদস্য প্রতিষ্ঠানগুলো 09612662266 নাম্বারে যোগাযোগের মাধ্যমে দ্রুত ঋন সুবিধা সংক্রান্ত যেকোনো তথ্যসেবা নিতে পারবে ।

সরকার কর্তৃক প্রদত্ত ঋণ সুবিধা যাতে বিপিও শিল্প প্রতিষ্ঠানগুলোর কাছে পৌঁছে দেওয়া যায় এবং এ খাতের প্রতিষ্ঠানগুলো যেন সহজেই এই ক্ষতি কাটিয়ে উঠে, ২০২১ সালের মধ্যে এক লক্ষ তরুণ-তরুণী কর্মসংস্থানের মাধ্যমে ১ বিলিয়ন ডলার অর্জনের কাঙ্খিত লক্ষ্য বাস্তবায়ন করতে পারে তাই বাক্কোর এমন উদ্যোগ ।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি