সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
28 C
Dhaka

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশে ভর্তি মেলায় ৫০ শতাংশ ছাড়

টেকভিশন২৪ ডেস্কঃ কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশে ভর্তি মেলা শুরু হয়েছে ১৩ নভেম্বর থেকে, চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। যেখানে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি হতে পারবে ছাত্ররা। রবিবার এ মেলার উদ্বোধন করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য  অধ্যাপক ডঃ এইচ এম জহিরুল হক। 

৭ দিনের এ মেলা চলবে প্রগতি সরণিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবনে। ভর্তি ফিতে ছাড় ছাড়াও যাঁরা ‘স্পট অ্যাডমিশন’ নেবেন, তাঁদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরষ্কার। এখানে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, আধুনিক ক্লাসরুম, ডিজিটালাইজড লাইব্রেরী ও মডার্ন ল্যাবের সুব্যবস্থা রয়েছে। 

উল্লেখ্য, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে টিউশন ফির ওপরেও ১০০ শতাংশ পর্যন্ত বৃত্তি থাকছে। এর মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যাঁদের দুটি মিলে চতুর্থ বিষয় ছাড়া জিপিএ–১০ রয়েছে, তাঁরা টিউশন ফিতে শতভাগ ছাড় পাবেন।  

এমবিএ ও ইএমবিএ (রেগুলার ও এক্সিকিউটিভ) প্রোগ্রামে  টিউশন ফির ওপর  ৫০ শতাংশ ছাড় থাকছে। শিপিং ও মেরিটাইম সায়েন্স, বিবিএ, সিএসই, ইইই, এলএল.বি, ইংলিশ, মিডিয়া কমিউনিকেশন ও জার্নালিজম এবং মাস্টার্স ইন মেরিটাইম ট্রান্সপোর্টেশন ও লজিস্টিকস বিষয়ে যাঁরা ভর্তি হতে ইচ্ছুক তাঁদের জন্য টিউশন ফির ওপর রয়েছে ৪০ শতাংশ ছাড়। ভর্তি–ইচ্ছুকদের ০১৭০৭০৭০২৮০, ০১৭০৭০৭০২৮১, ০১৭০৭০৭০২৮৪  নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

বাংলাদেশে একমাত্র এই বিশ্ববিদ্যালয়ে শিপিং ও মেরিটাইম সায়েন্স এবং মাস্টার্স ইন মেরিটাইম ট্রান্সপোর্টেশন ও লজিস্টিকস বিষয়ে শিক্ষার সুবিধা রয়েছে যেটা বাংলাদেশের আর কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে নেই। তাছাড়াও মিডিয়া গ্র্যাজুয়েটদের শতভাগ চাকুরির নিশ্চয়তা রয়েছে। 

মেলা উদ্বোধনকালে আরো  উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, বিভাগীয় প্রধান সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

সর্বশেষ

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি