রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
27.2 C
Dhaka

কানাডায় বঙ্গবন্ধুর জীবন-কর্মের চিত্রপ্রদর্শনী পরিদর্শন করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

টেকভিশন২৪ ডেস্ক : কানাডা ( টরেন্টো): ২৪ ডিসেম্বর ,২০২১ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গতকাল বিকেলে কানাডার টরন্টোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-কর্মের ওপর প্রদর্শিত চিত্রপ্রদর্শনী পরিদর্শন করেন।

প্রথমবারের মতো কানাডায় প্রদর্শিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের দুর্লভ বিভিন্ন চিত্র। টরেন্টো’র মিসিসাগা আর্টগ্যালারিতে চলমান ‘লাইটিং দ্য ফায়ার অব ফ্রিডম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ প্রদর্শনীর আয়োজন করে সামদানী আর্ট ফাউন্ডেশন।

সেখানে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান আর্টগ্যালারি অব মিশিগানের কিউরেটর আদিল খান এবং নির্বাহী পরিচালক অ্যানা গুলনিস্কি। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্লভ চিত্রগুলোর সংগ্রাহক ও প্রদর্শনীর অন্যতম পৃষ্ঠোপোষক সামদানি আর্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজীব সামদানি।

প্রদর্শনীতে বঙ্গবন্ধুর জন্মকাল ১৯২০ সাল থেকে হত্যার বছর ১৯৭৫ সাল পর্যন্ত নানা ঘটনার দুর্লভ চিত্র উপস্থাপন করা হয়েছে। প্রথমেই ছিলো বঙ্গবন্ধুর জন্মস্থানের চিত্র। ছিলো স্কুল ছাত্র অবস্থাতেই মাহাত্মাগান্ধীর সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশগ্রহণের ফটোগ্রাফি। প্রদর্শনীতে স্থান পেয়েছে চিত্রশিল্পী সৈয়দ ইকবালের আঁকা ‘নতুন প্রজন্মকে পিতার উপহার’ এর মতো বেশ কিছু নিবেদিত তৈলচিত্র। ছিলো প্রদর্শনীর সকল দালিলিক চিত্রকর্মের একটি ডিজিটাল বইও। এতে নতুন প্রজন্মের জন্য উপস্থাপন করা হয়েছে বঙ্গবন্ধুর জীবন-কর্মের বিমূর্ত শিল্পকর্ম।
প্রদর্শনী বিভিন্ন অংশ ঘুরে দেখেন আইসিটি প্রতিমন্ত্রী।প্রদর্শনী ঘুরে দেখে প্রতিমন্ত্রী নিজেই মাঝে মাঝে কিউরেটরের সঙ্গে ছবির বর্ণনা করেন। তিনি পুরো আয়োজনের জন্য উপস্থিত আয়োজক ছাড়াও আয়োজন সহযোগী সিআরআই ট্রাস্টি ও বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, আইসিটি প্রতিমন্ত্রী ২১ ডিসেম্বর সরকারি সফরে কানাডার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি