বুধবার, জুন ১০, ২০২৬
26.8 C
Dhaka

বাংলালিংকের স্বত্বাধিকারী ভিওনের গ্রুপ সিইও ৪ দিনের সফরে ঢাকা আসছেন

টেকভিশন২৪ ডেস্ক : বাংলালিংক-এর স্বত্ত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওন-এর গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার কান তেরজিওগ্লো আগামীকাল চার দিনের সফরে ঢাকা আসছেন।

বাংলাদেশ সফরে কান তেরজিওগ্লো উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও টেলিকম খাতসংশ্লিষ্ট নানা পক্ষের সাথে বাংলাদেশের ডিজিটাল উন্নয়ন, টেলিকম খাতের চ্যালেঞ্জ এবং বাংলালিংক-এর ব্যবসায়িক প্রসারের জন্য ভিওন-এর পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। 

নিজের বাংলাদেশ সফর সম্পর্কে কান তেরজিওগ্লো বলেন, “বাংলাদেশ ভিওন-এর জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এই বিকাশমান ও দ্রুতবর্ধনশীল দেশে বাংলালিংক কীভাবে ভিওন-এর উচ্চ লক্ষ্যমাত্রাগুলিকে বাস্তবায়ন করছে তা আমি সরাসরি দেখতে আগ্রহী। বাংলালিংক-এর সহকর্মী, অংশীদার ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সরাসরি সাক্ষাৎ আমাকে বুঝতে সাহায্য করবে কীভাবে আমরা এই দেশের ডিজিটাল অগ্রগতিতে আরও অবদান রাখতে পারি।”      

কান তেরজিওগ্লো ১ জুলাই ২০২১-এ ভিওন-এর গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হন। ৩০ বছরের কর্মজীবনে তিনি আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে ব্যবস্থাপনা পরামর্শ, প্রযুক্তি এবং টেলিকম বিষয়ক কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন।

কান তেরজিওগ্লোয়ের পরিচিতি 

 কান তেরজিওগ্লো ১ জুলাই ২০২১-এ ভিওন-এর গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হন।

গ্রুপের বোর্ডে বেশ কয়েক মাস দায়িত্ব পালন করার পর কান বোর্ড থেকে পদত্যাগ করে নভেম্বর ২০১৯ সালে ভিওন-এ সহ-প্রধান অপারেটিং অফিসার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে কান ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের জুন পর্যন্ত সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন।

ভিওন-এ যোগদানের আগে, কান এপ্রিল ২০১৫ থেকে মার্চ ২০১৯ পর্যন্ত টার্কসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। সেই ভূমিকায়, তিনি কোম্পানির সফল ডিজিটাল রূপান্তরের নেতৃত্ব দিয়েছিলেন। টার্কসেলে যোগদানের আগে, কান সিসকো এবং আর্থার অ্যান্ডারসেনে বিভিন্ন গ্লোবাল ম্যানেজেরিয়াল রোলে ভূমিকা পালন করেন, এবং ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে কাজ করেন। তিনি  জিএসএমএ  বোর্ডের সদস্য এবং এর আগে জিএসএমএ ফাউন্ডেশন বোর্ড এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সেন্টার ফর দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভোলিউশনের উপদেষ্টা বোর্ডে কাজ করেছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

সর্বশেষ

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন...

আউটসোর্সিং খাতের বিকাশে দীর্ঘমেয়াদি বাজেট নীতি সহায়তা ও প্রণোদনা প্রয়োজন: বাক্কো সভাপতি

দেশের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাত (বিপিও, আইটি/আইটিইএস) বর্তমানে বাংলাদেশের ডিজিটাল...

ডিএক্স গ্রুপের হাত ধরে ফিরলো হুয়াওয়ে মোবাইল ফোন ও গেজেটস

বেশ কিছুদিন বিরতি দিয়ে, ডিভাইস সংক্রান্ত সব ধরনের জটিলতার...

শাওমির ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি