বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
28.3 C
Dhaka

‘বেসিস লুনা শামসুদ্দোহা অ্যাওয়ার্ড ২০২২’ পেল ১০ নারী এবং ৩ প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক : কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ এবং সমাজে নারীদের ভূমিকাকে স্বীকৃতি দিতে প্রথমবারের মতো ১০ নারী ও ৩ প্রতিষ্ঠানকে প্রদান করা হলো ‘বেসিস লুনা শামসুদ্দোহা অ্যাওয়ার্ড ২০২২’। রবিবার রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রণী উদ্যোক্তা ও দোহাটেক নিউ মিডিয়ার সাবেক চেয়ারম্যান লুনা শামসুদ্দোহার বিশেষ অবদানের কথা স্মরণে রেখে এখন প্রতিবছর এই অ্যাওয়ার্ড প্রদান করবে বেসিস।

এবছর স্ব স্ব খাতে বিশেষ অবদানের জন্য ১০ জন নারীকে পুরস্কৃত করা হয়েছে। ব্যক্তিগত জীবনে অসামান্য সাফল্য ও বাংলাদেশের লাখো নারীদেরকে কর্মক্ষেত্রে উৎসাহিত করার জন্য গ্রাফিকপিপল ও অ্যাডকম লিমিটেডের চেয়ারম্যান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের শিল্প উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরীকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত অন্যান্যরা হলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক (সিনিয়র সচিব পদমর্যাদায়) জুয়েনা আজিজ, পেশাদার কূটনীতিক ও যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম, বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আমেনা বেগম, প্রাণরসায়ন বিজ্ঞানী, জিনতত্ত্ববিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের প্রফেসর ড. হাসিনা খান, এসবিকে টেক ভেঞ্চারস ও এসবিকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা অংশীদার সোনিয়া বশির কবির, ইউনাইটেড হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের কনসালট্যান্ট রওশন আরা খানম, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়রা আজম, ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ এবং চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক ও বিজ্ঞানী ড. সেজুঁতি সাহা।

এছাড়া বেসিসের সদস্য কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ নারী কর্মীর হিসাবে বিপিও কোম্পানি ক্যাটাগরিতে জেনেক্স ইনফোসিস, সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান ক্যাটাগরিতে বিজেআইটি এবং পুরুষ ও নারী অনুপাতে সোশ্যাল এন্টারপ্রাইজ ‘ডিনেট’কে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষামন্ত্রী ড. দিপু মনি, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত ও বিনিয়োগ উপদেষ্ঠা সালমান এফ রহমান ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বেসিস সভাপতি রাসেল টি আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশে কানাডা হাই কমিশনার লিলি নিকোলস, সুইজারল্যান্ডের অ্যাম্বেসেডর নাথালি চুয়ার্ড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরী, বাংলাদেশ এনভায়রনমেন্ট ল’য়ারস অ্যাসোসিয়েশন (বেলা) এর নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন। পাশাপাশি দেশের বিভিন্ন খাতের সম্পৃক্ত নারীরা এই অনুষ্ঠানে অংশ নেন। সেখানে ‘অর্থনীতিতে নারীর অবদান ও অংশগ্রহণ’ বিষয়ক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। নারীরাই সুযোগ ও সক্ষমতার সমন্বয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করে আলোচকরা।

উল্লেখ্য, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রণী উদ্যোক্তা লুনা শামসুদ্দোহা সফটওয়্যার প্রতিষ্ঠান দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারম্যান ছিলেন। তিনি বাংলাদেশের রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর মধ্যে প্রথম নারী চেয়ারম্যান হিসেবে জনতা ব্যাংক লিমিটেডে দায়িত্ব পালন করেন এবং তিনি বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডব্লিউআইটি) এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এছাড়া তিনি বেসিসের কার্যনির্বাহী কমিটির পরিচালক হিসেবে ছিলেন। ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। বাংলাদেশর তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানের কথা স্মরণে রেখে বেসিস চলতি বছর থেকে ‘বেসিস লুনা সামসুদ্দোহা অ্যাওয়ার্ড’ আয়োজন করছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি