বুধবার, জুলাই ২২, ২০২৬
25.9 C
Dhaka

ওয়ালটন পণ্য ক্রয়ে মিলিয়নিয়ার হওয়ার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: ঈদুল আযহা উপলক্ষ্যে সারা দেশে শুরু হলো ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১১। বিক্রয়োত্তর সেবা অনলাইন অটোমেশনের আওতায় আনতে ওয়ালটনের এ উদ্যোগ। ক্যাম্পেইনে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, ফ্যান, গ্যাস স্টোভ ও রাইস কুকার ক্রেতাদের নানা সুবিধা দিচ্ছে ওয়ালটন। যার মধ্যে রয়েছে মিলিয়নিয়ার হওয়ার সুযোগ, ফ্রি ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচারসহ অসংখ্য সুবিধা।

শনিবার (২২ মে ২০২১) বিকালে রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে অনুষ্ঠিত এক ডিক্লারেশন প্রোগ্রামে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১১-এর উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম মুর্শেদ। অনলাইনের মাধ্যমে সারা দেশের ওয়ালটন পণ্যের ডিস্ট্রিবিউটরগণ অনুষ্ঠানে যোগ দেন।

সে সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবুল বাশার হাওলাদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু, এমদাদুল হক সরকার এবং হুমায়ূন কবীর, প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান, প্রধান বিপণন কর্মকর্তা ফিরোজ আলম, এসির সিইও তানভীর রহমান, ফ্রিজের সিইও আনিসুর রহমান মল্লিক, টিভির সিইও মোস্তফা নাহিদ হোসেন, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের সিইও সোহেল রানা, হোম অ্যাপ্লায়েন্সের সিইও আল ইমরান এবং কিচেন অ্যাপ্লায়েন্সের সিইও মাহফুজুর রহমান রাসেল, নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, আরিফুল আম্বিয়া, আমিন খান, শাহজালাল হোসেন লিমন, রাকিব উদ্দীন প্রমুখ।

এতে জানানো হয়, আসন্ন ঈদুল আযহা বা কোরবানির ঈদ উপলক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে ‘ওয়ালটন মেগা ঈদ ফেস্টিভ্যাল’। মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় এ উৎসবে ক্রেতাদের আনন্দ বাড়িয়ে দিতে ডিজিটাল ক্যাম্পেইনের ১১তম সিজন ঘোষণা করেছে ওয়ালটন। এর আওতায় ওয়ালটন পণ্যের ক্রেতারা পাচ্ছেন নানা সুবিধা। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ সুযোগ থাকছে।

জানা গেছে, ‘মেগা ঈদ ফেস্টিভ্যাল’-এ ওয়ালটন ফ্রিজ কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা হতে পারেন মিলিয়নিয়ার। অর্থাৎ পেতে পারেন নগদ ১০ লাখ টাকা। যেকোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ বদলে ওয়ালটনের নতুন ডিপ ফ্রিজ কেনার সুবিধাসহ রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার।

এদিকে, ওয়ালটন এসির ক্রেতাদের জন্য রয়েছে ডিপ ফ্রিজ ফ্রি পাওয়ার সুযোগ। আছে বিভিন্ন অংকের নিশ্চিত ক্যাশব্যাক। আর টিভির ক্রেতাদের জন্য থাকছে ফ্রি ডিপ ফ্রিজ কিংবা নিশ্চিত মূল্যছাড়।

ডিজিটাল ক্যাম্পেইন সিজন ১১-এর আওতায় ওয়ালটন ওয়াশিং মেশিন কিনে পেতে পারেন লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার ও নিশ্চিত ছাড়। ফ্যান ক্রেতাদের জন্য রয়েছে ফ্রিজ ফ্রি পাওয়ার সুযোগসহ লক্ষ লক্ষ টাকার ক্যাশব্যাক। আর গ্যাস স্টোভ ও রাইস কুকার কিনে পেতে পারেন ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং এসিসহ লাখ লাখ টাকার পণ্য ফ্রি।

উল্লেখ্য, কাস্টমার ডাটাবেজ তৈরির মাধ্যমে আরো দ্রুত বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। এ পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং বিক্রি করা পণ্যের মডেল ও বারকোডসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাচ্ছেন গ্রাহক। অন্যদিকে সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারছেন। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইনের প্রতিটি সিজনেই আকর্ষণীয় উপহারসহ কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার দেয়া হচ্ছে। ইতোমধ্যেই দশটি সফল সিজন পেরিয়ে একাদশ সিজন শুরু করলো ওয়ালটন।

অনুষ্ঠানে প্রকৌশলী গোলাম মুর্শেদ বলেন, ওয়ালটন সবসময় ক্রেতাদের সর্বোচ্চ দিয়ে আসছে। আমার জানামতে বাংলাদেশের কোনো ইলেকট্রনিক্স ব্র্যান্ড এতগুলো ক্রেতাসুবিধা একসাথে ঘোষণা করে নাই। আমাদের বিশ্বাস আগের সিজনগুলোর মতো ডিজিটাল ক্যাম্পেইনের এই সিজনও ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে। ক্রেতাদের ঈদ উৎসব ও আনন্দ আরো রঙিন হয়ে উঠবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি