বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
32 C
Dhaka

ওয়ানপ্লাস বাডস জেড২ উন্মোচন

spot_img

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট: ভারতে বাডস জেডটু ইয়ারফোন উন্মোচন করল ওয়ানপ্লাস, থাকছে ৩৮ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ ভারতে ওয়ানপ্লাস বাডস জেড২ ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ৪,৯৯৯ টাকা। আগামী ১৮ জানুয়ারি থেকে এটি অ্যামাজন, ফ্লিপকার্ট ও কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে কেনা যাবে। 

শুক্রবার ওয়ানপ্লাস তাদের শীতকালীন লঞ্চ ইভেন্টে ভারতে আনল OnePlus Buds Z ইয়ারফোনের উত্তরসূরি OnePlus Buds Z2 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড। এই ইয়ারফোনটি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচারের সাথে এসেছে। একবার চার্জে এটি ৩৮ ঘন্টা পর্যন্ত ব্যবহারযোগ্য। উন্নততর সাউন্ড কোয়ালিটির জন্য এতে দেওয়া হয়েছে ১১ এমএম ডায়নামিক ড্রাইভার। চলুন OnePlus Buds Z2 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক

ভারতে ওয়ানপ্লাস বাডস জেড২ ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ৪,৯৯৯ টাকা। আগামী ১৮ জানুয়ারি থেকে সংস্থার নিজস্ব ওয়েবসাইট এবং পার্টনার স্টোর ছাড়াও ই-কমার্স সাইট অ্যামাজন, ফ্লিপকার্টে ব্ল্যাক এবং হোয়াইট কালারে পাওয়া যাবে ইয়ারবাডটি।

ওয়ানপ্লাস বাডস জেড২ ইয়ারফোনটি ১১ এমএম ডাইনামিক ড্রাইভারের সাথে এসেছে। এতে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার, যা ৪০ ডেসিবেল পর্যন্ত বাইরের অবাঞ্ছিত আওয়াজ এড়াতে সক্ষম। যদিও এর পূর্বসূরী ওয়ানপ্লাস বাডস জেড মডেলে এই ফিচারটি অনুপস্থিত। এছাড়া নবাগত ইয়ারফোনে রয়েছে ব্লুটুথ ভি৫.২ এবং এটি ৯৪ এমএএস ল্যাটেন্সি অফার করতে সক্ষম। এছাড়া এতে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার ব্যবহার এবং কল করার জন্য তিনটি ইনবিল্ট মাইক্রোফোন উপলব্ধ।

নতুন ওয়ানপ্লাস বাডস জেড২ ইয়ারফোনে দেওয়া হয়েছে ট্রান্সপারেন্সি মোড, যা ব্যবহারকারীকে তার চারপাশের আওয়াজ শুনতে সাহায্য করবে। তদুপরি, কল ম্যানেজমেন্ট এবং গান শোনার জন্য এতে রয়েছে বেসিক টাচ কন্ট্রোল। এছাড়া, জল এবং ধুলো থেকে সুরক্ষা দিতে ইয়ারফোনটি আইপি৫৫ রেটিং সহ এসেছে।

পাওয়ার ব্যাকআপের জন্য বাডগুলিতে দেওয়া হয়েছে ৪০ এমএইচ ব্যাটারি, যা ৭ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করবে। এর চার্জিং কেসে রয়েছে ৫২০ এমএএইচ ব্যাটারি। সংস্থার দাবি, চার্জিং কেস সমেত ইয়ারবাডটিকে ৩৮ ঘন্টা ব্যবহার করা যাবে। -টেকগাপ অবলম্বনে

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি