বুধবার, জুলাই ১৫, ২০২৬
27.5 C
Dhaka

এনটিভি অনলাইনের সম্পাদক হলেন ফকরউদ্দীন জুয়েল

টেকভিশন২৪ ডেস্ক : জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ডিজিটাল প্ল্যাটফর্ম ‘এনটিভি অনলাইন’-এর সম্পাদক হলেন খন্দকার ফকরউদ্দীন আহমেদ (ফকরউদ্দীন জুয়েল)। সম্প্রতি সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এনটিভির অফিশিয়াল ওয়েবসাইট www.ntvbd.com-কে নিবন্ধন দেয়।
 
দীর্ঘ ১৯ বছরের সাংবাদিকতা জীবনে ফকরউদ্দীন জুয়েল প্রথম আলো দৈনিকে প্রায় ১২ বছর এবং এনটিভি অনলাইনে ৭ বছর ধরে কাজ করছেন। বাংলাদেশের টেলিভিশনগুলোতে ডিজিটাল ট্রান্সফর্মেশনে অগ্রণী ভূমিকা পালন করেন ফকরউদ্দীন জুয়েল। একটি জাতীয় অনলাইন পোর্টাল, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইনসহ ডিজিটালের সব শাখা-প্রশাখায় এনটিভির বিচরণে অগ্রণী ভূমিকা পালন করেন ফকরউদ্দীন জুয়েল। বস্তুনিষ্ঠ ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশন করে এনটিভি অনলাইন প্রায় দেড় বছরের মাথায় পাঠকপ্রিয়তার দিক থেকে র্যাংকিংয়ে দেশের তৃতীয় শীর্ষ অবস্থানে চলে যায়।
 
বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন ২০১৭ সালে এনটিভি অনলাইনকে দেশের সেরা অনলাইন হিসেবে পুরস্কৃত করে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ফকরউদ্দীন জুয়েলের হাতে এ পুরস্কার তুলে দেন। ফেসবুকে লাইক এবং ফলোয়ারের দিক থেকে এনটিভি অনলাইন বাংলাদেশের টেলিভিশনগুলোর মধ্যে শীর্ষে। ইউটিউবেও প্রায় ১৪ মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে এনটিভি অনলাইন।
 
ফকরউদ্দীন জুয়েল ১৯৯৪ সালে ঢাকা শিক্ষা বোর্ডের সমাজবিজ্ঞান বিভাগ থেকে মেধা তালিকায় ১৭তম স্থান অধিকার করেন। এরপর ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে বিএ (অনার্স) পাস করেন ও মাস্টার্সে প্রথম শ্রেণিতে ষষ্ঠ স্থান অধিকার করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।
 
সাংবাদিকতার দায়িত্ব পালনে ফকরউদ্দীন জুয়েল সিঙ্গাপুরে ‘নকিয়া কানেকশন ২০১০’ সম্মেলন, ২০১১ সালে ভারতের নয়াদিল্লিতে কোয়েনিগ সলিউশনের অনুষ্ঠান, ২০১৫ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশন, ২০১৬ সালে সিঙ্গাপুরে গুগলের ‘থিংক পাবলিশিং/সি’ ইভেন্ট, ২০১৭ সালে সিডনিতে এনটিভি অস্ট্রেলিয়া আয়োজিত বাংলাদেশ ফেস্টিভ্যাল ও ২০১৯ সালে চীনের সিসিটিভি প্লাস আয়োজিত নবম গ্লোবাল ভিডিও মিডিয়া ফোরামে যোগ দেন।

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি