রবিবার, আগস্ট ৩০, ২০২৬
31 C
Dhaka

ঢাকায় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (এনএলপি) হ্যাকাথনের রেজিস্ট্রেশন চলছে

টেকভিশন২৪ ডেস্কঃ আধুনিক যুগে প্রযুক্তি ছাড়া উন্নয়ন আর জীবনযাপন প্রায় অসম্ভব। চতুর্থ শিল্প বিপ্লবের প্রারম্ভে যেসব প্রযুক্তিগত বিষয় দাপিয়ে বেড়াচ্ছে সেগুলোর মধ্যে মেশিন লার্নিং,আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স,ডিপ লার্নিং,ব্লকচেইন অন্যতম।

প্রযুক্তির এই অসাধারণ হাতিয়ার গুলোর অন্তর্ভুক্ত ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি অদম্য। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন সুবিধাগুলোর মুলমন্ত্র এই এনএলপি। রোবটকে নির্দেশনা দেওয়া,চ্যাটবটের স্বয়ংক্রিয় উত্তর কিংবা মুঠোফোনের ভার্চুয়াল এসিস্ট্যান্টের মুলমন্ত্র এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP)।

গবেষণা ও উন্নয়নের  মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্প এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) যৌথ আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (এনএলপি) হ্যাকাথন।। সহযোগিতা করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি বিভাগ) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।

NLP হল কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) একটি জনপ্রিয় শাখা যেখানে আমাদের ভাষার লিখিত ও কথ্য রূপগুলিকে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করা হয়। বর্তমানে বিশ্ববাজারে এনএলপিতে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে। সেই কারণে, আজকাল বিশ্বব্যাপী বিপুল সংখ্যক শিক্ষার্থীর জন্য এনএলপি প্রধান আকর্ষণ। এই আগ্রহের উপর ভিত্তি করেই এই হ্যাকাথনের আয়োজন করতে যাচ্ছে।

হ্যাকাথন হচ্ছে প্রবলেম বেসড কম্পিউটার প্রোগ্রামিং ইভেন্ট অথবা প্রতিযোগিতা। হ্যাকাথন শব্দটি হ্যাক এবং ম্যারাথন এর কম্বাইন্ড । অর্থাৎ হ্যাকাথন এর অর্থ হচ্ছে হ্যাক এবং সহ্যশক্তির পরীক্ষা । হ্যাকিং মানে বোঝানে হয়েছে – কোন সমস্যার গভীরে ঢুকে তার মুল কারণ খুঁজে বের করা এবং সেটার কার্যকর সমাধান তৈরি করা। সাধারণত ৩৬ ঘণ্টা ধরে একটানা চলে হ্যাকাথন।তথ্য প্রযুক্তির মাধ্যমে আমাদের জীবনের বাস্তবিক সমস্যার সমাধানের প্রতিযোগিতা হচ্ছে হ্যাকাথন ।

হ্যাকাথন দুটি ধাপে অনুষ্ঠিত হবে: প্রথমত, একটি অনলাইন রাউন্ড, যেখানে অংশগ্রহণকারীদের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণের তাত্ত্বিক জ্ঞানের উপর পরীক্ষা করা হবে। প্রথম পর্বের সেরা দশটি দল দ্বিতীয় পর্বে অংশগ্রহণের জন্য যোগ্যতা লাভ করবে, যেখানে অংশগ্রহণকারীরা একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের লক্ষ্যে একটি এন্ড-টু-এন্ড প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ পাইপলাইন তৈরি করবে।

চূড়ান্ত পর্বে বিজয়ী দলগুলোকে সর্বমোট এক লক্ষ টাকা মূল্যেমানের প্রাইজমানি দেয়া হবে। এছাড়া সকল অংশ গ্রহণকারীদেরকে সার্টিফিকেট এবং পারফরমেন্সের উপর ভিত্তি করে ফুল টাইম চাকরি ও ইন্টার্নশিপ দেয়ার জন্য সুপারিশ করা হবে। আগামী ১লা জানুয়ারী, ২০২৩ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।

রেজিস্ট্রেশন লিঙ্ক : https://forms.gle/FFbnBmttvEssdi7z6

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি