সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
26 C
Dhaka

একই ছাদের নীচে ৬৪ জেলার বিখ্যাত সব খাবার ও পণ্য মেলার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৬৪ জেলার খাবার ও বিখ্যাত সব পন্য নিয়ে চলছে উদ্যক্তা মেলা। ২৪ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির সেলিব্রিটি কনভেনশান হলে ব্যতিক্রমী এই মেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। এসময় প্রতিমন্ত্রী ব্যাতিক্রমী এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং মেলার সব স্টল পরিদর্শন করেন।

উদ্যক্তা প্রশিক্ষণ প্ল্যাটফর্ম নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের (এনবিএমইজিএফ) উদ্যোগে আয়োজিত ৩ দিন ব্যাপি এই মেলা শেষ হবে ২৬ আগস্ট। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে মেলা।
মেলার আয়োজক ও এনবিএমইজিএফের প্রেসিডেন্ট ইকবাল বাহার জানান, ৬৪ জেলার বিখ্যাত সব রান্না করা খাবার ও ৬৪ জেলার বিখ্যাত সব পণ্য নিয়ে আমাদের এই মেলা। এখানে আপনি যেমন আপনার জেলার সেরা খাবারটি খেতে পারবেন একইভাবে খেতে পারবেন অন্য যে কোন জেলার স্বাদের খাবারটি।

তিনি বলেন, জেলা পর্যায়ের উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন স্বাদের খাবার ও পণ্য নিয়ে ঢাকায় মেলা খুবই কম হয় তাও আবার ৬৪ জেলার উদ্যোক্তাদের নিয়ে একই ছাদের নীচে। মুলত প্রান্তিক উদ্যোক্তাদের প্রমোট করতেই এই মেলার আয়োজন এবং একই সাথে জেলা ব্র্যান্ডিং করা। জেলা পর্যায়ের বিখ্যাত খাবার ও বিখ্যাত পণ্য গুলোকে সারা দেশে ছড়িয়ে দেয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। এখন থেকে এই রকম মেলা প্রতি বছর ২ বার করা হবে।

উল্লখ্য, “নিজের বলার মতো একটা গল্প” উদ্যোক্তা হবার যাবতীয় প্রশিক্ষন, দক্ষতা ও মূল্যবোধ সংক্রান্ত অনলাইন কর্মশালার প্লাটফর্ম – উদ্যোক্তা তৈরির কারখানা। এটা বাংলাদেশের একমাত্র প্লাটফর্ম যেখানে প্রতিদিন বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হয়। এটা দেশের তরুণদের উৎসর্গ করে বাংলাদেশের জন্য ইকবাল বাহার এর নিঃস্বার্থ স্বেচ্ছাসেবী কাজ। লিডারশীপ, একটিভিটি, সম্পর্ক ও সাংগঠনিক কাঠামোর দিক থেকে এটি বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী ও ব্যতিক্রমি উদ্যোক্তা সংগঠন।

শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর কোথাও নেই যা এই প্লাটফর্মে “প্রতিদিন” “বিনামূল্যে” উদ্যোক্তা ও দক্ষতা বিষয়ে এ একটা ব্যাচে “টানা ৯০ দিন” অনলাইন ও অফলাইনে প্রশিক্ষণ দেয়া হয়। করেছে টানা ২০০০ দিন অনলাইনে প্রশিক্ষণের বিশ্ব রেকর্ড।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি