বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
30 C
Dhaka

এআই দিয়ে তৈরি ছবিতে ‘মেড বাই এআই’ নয় ‘এআই ইনফো’

টেকভিশন২৪ ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবি তৈরি করে ফেসবুক বা ইনস্টাগ্রামে প্রকাশ করলে ‘মেড বাই এআই’ লেবেল প্রদর্শন করে থাকে মেটা। কিন্তু এতেই ঘটেছে বিপত্তি। কারণ, নিজেদের তোলা ছবিকে এআই টুল দিয়ে সামান্য সম্পাদনা করলেও একই লেবেল দেখাচ্ছে মেটা। ফলে পুরো ছবিই কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে বলে বিভ্রান্ত হচ্ছেন অনেকে। এ বিষয়ে ব্যবহারকারীদের অভিযোগ পাওয়ার পর এআই দিয়ে তৈরি বা সম্পাদনা করা ছবিতে ‘মেড বাই এআই’ এর বদলে ‘এআই ইনফো’ প্রদর্শন করার সিদ্ধান্ত নিয়েছে মেটা।

প্রাথমিকভাবে যেসব ছবি এআই টুল ব্যবহার করে তৈরি করা হয়েছে, সেসব ছবিতে শুধু ‘মেড বাই এআই’ দেখানোর কথা জানিয়েছিল মেটা। কিন্তু কিছুদিন পর এআই দিয়ে তৈরি ছবির পাশাপাশি সম্পাদনা করা ছবিগুলোয়ও ‘মেড বাই এআই’ লেবেল যুক্ত করে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে মেটা জানিয়েছে, নিয়ম অনুযায়ী কোনো ছবি এআই টুল দিয়ে সম্পাদনা করলেও সেটিকে এআই ছবি হিসেবে গণ্য করা হয়। তবে এ সিদ্ধান্তের ফলে এআই ইনফো লেবেল ব্যবহার করা হবে। লেবেলটিতে ক্লিক করলে আগের লেবেল থাকা বার্তাই দেখা যাবে।

এআই প্রযুক্তি কাজে লাগিয়ে সহজেই বিভিন্ন বিষয়ের ছবি কৃত্রিমভাবে তৈরি করা যায়। কিন্তু এর মাধ্যমে ভুয়া ছবি তৈরি করছেন অনেকেই। আর তাই ফেসবুক-ইনস্টাগ্রামে কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি পোস্ট করলেই সেগুলোয় স্বয়ংক্রিয়ভাবে লেবেল যুক্ত করে থাকে মেটা। মেড বাই এআই লেবেলে ট্যাপ করলে একটি পপআপ বক্স দেখা যায়। যেখানে বলা হয়, এই ছবি এআই টুল ব্যবহার করে তৈরি করা হয়েছে বা এআই টুল দিয়ে ছবিটি সম্পাদনা করা হয়েছে।-সূত্র প্রথম আলো

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি