সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
30.2 C
Dhaka

উদ্বোধন হলো উইডেভস একাডেমির  

বাংলাদেশের সুপরিচিত সফটওয়্যার কোম্পানি উইডেভসের উদ্যোগে আত্মপ্রকাশ করলো উইডেভস একাডেমি। গত ৩ নভেম্বর শুক্রবার ঢাকার মিরপুরে উইডেভস একাডেমির অফিসে এই উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন উইডেভসের সিইও নিজাম উদ্দিন, সিটিও তারেক হাসান, সিএমও আতিকুর রহমান, লার্ন উইথ হাসিন হায়দার এর প্রতিষ্ঠাতা হাসিন হায়দার, উইডেভস একাডেমির সিইও নাজির হোসাইন, ব্রেইন স্টেশন 23 এর  ফাউন্ডার রাইসুল কবির, বিকাশের ভিপি অব সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জিয়াউল হক, ডব্লিউপি ডেভেলপারের ফাউন্ডার এম. আসিফ রহমান,  এক্সপ্রিড স্টুডিও এর ফাউন্ডার এম. আতাউর রহমান, হ্যাপি মনস্টার এর কো- ফাউন্ডার দুলাল খান, লার্ণ উইথ সুমিত এর ফাউন্ডার সুমিত শাহা সহ অন্যান্য আইটি সম্পৃক্ত ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উইডেভসের সোস্যাল মিডিয়া স্পেশালিস্ট রাদ নাহিয়ান সিরাজ।  

স্বাগত বক্তব্যে উইডেভসের সিইও নিজাম উদ্দিন বলেন- “আমরা উইডেভস, আমরা শুরু করতে যাচ্ছি উইডেভস একাডেমি। যেখানে ব্যবসায়িক চিন্তাচেতনার উর্দ্ধে উঠে একটি দক্ষ জেনারেশন গড়তে আমরা স্বপ্ন দেখছি। আমাদের লক্ষ্য বাংলাদেশ শুধু সফটওয়্যার তৈরিতেই এগিয়ে যাবে না পাশাপাশি বাংলাদেশি দক্ষ তরুণরা একেকটি দক্ষ রিসোর্স হয়ে বিভিন্ন কোম্পানিতে এসেট হিসেবে কাজ করবে।”

উইডেভসের সিটিও তারেক হাসান বলেন, “একজন ফ্রেশার তার গ্র্যাজুয়েশন শেষ করে কি করবে তার দিকনির্দেশনা খুঁজে পায়না, তাদেরকে ইন্ডাস্ট্রি রিলেটেড স্কিলড পিপল হিসেবে গড়ে তোলার জন্যই আমাদের এই প্রচেষ্টা।”  

উইডেভস একাডেমির সিইও নাজির হোসাইন বলেন “আমাদের এই একাডেমিতে ভর্তি হতে হলেও নূন্যতম একটি এসেসমেন্ট পাশ কর‍তে হবে। সেখান থেকে বাছাই করে আমরা প্রতিটি লার্নারকে এক একটি রিসোর্স হিসেবে গড়ে তুলতে চাই।”  

তিনি আরও বলেন “আমাদের দেশে চাকুরিপ্রার্থী অনেক কিন্তু দক্ষ জনবলের প্রচুর অভাব। প্রতিটি সফটওয়ার কোম্পানির এইচ আর ম্যানেজারই দক্ষ কর্মী খুঁজতে মরিয়া। কিন্তু গ্র্যাজুয়েট হওয়াই জব পাওয়ার একমাত্র মাপকাঠি নয়। সেজন্য উইডেভস চিন্তা করেছে ভিন্নভাবে। জব মার্কেটে যেসব স্কিলের চাহিদা সবচেয়ে বেশি সেগুলোর উপর জোড় দিয়ে একটি একাডেমি তৈরি করা।”  

আমন্ত্রিত অতিথিরা উইডেভস একাডেমির সাফল্য কামনা করেন ও দোয়া করার মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

সর্বশেষ

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি