মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
29 C
Dhaka

উইন্ডোজ ১১-সহ রেডমির নতুন ল্যাপটপ বাজারে

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: ২৭শে মার্চ সোমবার রেডমি বুক ১৫ই এন্টারপ্রাইজ এডিশন নামের একটি নতুন ল্যাপটপ বাজারে আনলো। এটি মূলত এন্টারপ্রাইজ এবং কমাশিয়াল ইউজারদের কথা মাথায় রেখে আনা হয়েছে।

এক্ষেত্রে এই স্টাইলিশ এবং লাইটওয়েট ডিভাইসটিতে এমন একাধিক ফিচার রয়েছে যা অফিসিয়াল কাজ সম্পাদনার পাশাপাশি গেমিংয়ের জন্যও উপযুক্ত।

যেমন এতে – ফ্লিকারিং ইস্যু ব্যতীত এফএইচডি ডিসপ্লে প্যানেল, ৫১২ জিবি এসএসডি স্টোরেজ, ইন-বিল্ড ফুল-সাইজ টাচপ্যাড এবং উইন্ডোজ ১১ ওএসের সমর্থন মিলবে। আবার এই ল্যাপটপে সংস্থার নিজস্ব ভয়েস অ্যাসিস্টেন্ট ফিচারের সুবিধাও পাওয়া যাবে।

রেডমি বুক ১৫ই এন্টারপ্রাইজ এডিশন ল্যাপটপে ডিসি ডিমিং প্রযুক্তি সমর্থিত ১৫.৬-ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে প্যানেল রয়েছে। ব্র্যান্ডটির দাবি, উক্ত ডিভাইসে ব্যবহৃত ডিসপ্লেতে ফ্লিকারিং সমস্যা দেখা যাবে না। পারফরম্যান্সের জন্য এতে ১২ এমবি ক্যাশে এবং সর্বাধিক ৫.০ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি রেট সহ ইন্টেল কোর আই৭ এইচ৩৫ মোবাইল প্রসেসর রয়েছে। আবার স্টোরেজ হিসাবে এতে ১৬ জিবি পর্যন্ত ডিডিআর৪ হাই-স্পিড র‌্যাম এবং ৫১২ জিবি এম২ এসএসডি পাওয়া যাবে।

রেডমির নিয়ে আসা এই ল্যাপটপে একটি ইন-বিল্ড ফুল-সাইজ টাচপ্যাড এবং ১.৫ মিমি কী-ট্রাভেল ডিস্টেন্স সহ কী-বোর্ড উপস্থিত, যা ভালো তথা স্মুথ টাইপিং অভিজ্ঞতা নিশ্চিত করবে। ডিভাইসটি লেটেস্ট উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। সর্বোপরি ক্রেতারা এই ল্যাপটপটি কেনার সময় মাইক্রোসফ্ট অফিস সফ্টওয়্যারের লাইফটাইম সাবস্ক্রিপশনও কিনতে পারবেন।

যাইহোক, রেডমি বুক ১৫ই এন্টারপ্রাইজ এডিশন ল্যাপটপটির বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি