রবিবার, আগস্ট ৩০, ২০২৬
29 C
Dhaka

বাংলা উইকিপিডিয়ায় চলছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২

টেকভিশন২৪ ডেস্ক: ‘আসুন আমার ভাষায় তুলে ধরি, আমার ভালোবাসার সবকিছু’ স্লোগানে উন্মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়া এ শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতা চলবে আগামী ৩১মার্চ পর্যন্ত।

যে কেউ নির্দিষ্ট তালিকা থেকে নিবন্ধের মানোন্নয়ন করার মাধ্যমে এ প্রতিযোগিতার অংশ নিতে পারবেন। নিবন্ধের মানোন্নয়নের জন্য প্রথমে বাংলা উইকিপিডিয়ায় (https://bn.wikipedia.org) একটি অ্যাকাউন্ট তৈরি করে লগ-ইন করতে হবে। এরপর প্রতিযোগিতা পাতার ‘অংশগ্রহণকারী’ অনুচ্ছেদে ব্যবহারকারী নাম যুক্ত করে প্রদত্ত তালিকা থেকে যেকোনো নিবন্ধ বেছে নিয়ে অনুবাদ করে সম্পূর্ণ করতে হবে। প্রতিযোগিতায় একটি নিবন্ধ অনুবাদ করা হলেই তাকে ডিজিটাল সনদপত্র প্রদান করা হবে। এছাড়া ৫টি নিবন্ধ সম্পূর্ণ করা হলে ৫০০ টাকার গিফট ভাউচার ও সনদপত্রসহ প্রথম দশজনকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে। সর্বোচ্চ সংখ্যক নিবন্ধের মানোন্নয়নকারীর জন্য রয়েছে ৫০০০ টাকার গিফট ভাউচার ও সনদপত্র।

উইকিমিডিয়া বাংলাদেশ ২০১৫ সাল থেকেই বার্ষিক এ প্রতিযোগিতাটি আয়োজন করে আসছে। এ প্রসঙ্গে উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি শাবাব মুস্তাফা বলেন, “ভাষাভাষী জনগোষ্ঠীর দিক থেকে বাংলা বিশ্বের বহুল প্রচলিত ভাষাগুলোর অন্যতম, অথচ মাতৃভাষার একমাত্র মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ার অনেক নিবন্ধের মানোন্নয়নের কাজ এখনও অসম্পূর্ণই আছে। উইকিপিডিয়ার মাধ্যমে ইন্টারনেটে বাংলা ভাষায় তথ্য সমৃদ্ধ করা ও গুরুত্বপূর্ণ নিবন্ধগুলো সম্পূর্ণ করাই এই প্রতিযোগিতার উদ্দেশ্য।” গত বছরে আয়োজিত প্রতিযোগিতায় প্রায় দুই শতাধিক নিবন্ধের মানোন্নয়ন করা হয় বলেও তিনি জানান।

বার্ষিক এই প্রতিযোগিতায় বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধের সংখ্যার চেয়ে মান বাড়ানোর প্রতি গুরুত্ব দেওয়া হয়। প্রতিবারই এ প্রতিযোগিতার মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক মানসম্মত নিবন্ধ তৈরি হয় বাংলা উইকিপিডিয়ায়। প্রতিযোগিতার ব্যাপারে বিস্তারিত জানা যাবে এই ঠিকানায়: https://bn.wikipedia.org/s/kume

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি