বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
30.8 C
Dhaka

ঈদে কমলাপুর রেলের শতভাগ টিকিট অনলাইনে

টেকভিশন২৪ ডেস্ক: আগামী ২২ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এবারের ঈদের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। কমলাপুরে গিয়ে টিকিটের জন্য যাত্রীদের যেন ঘুরতে না হয়, তাই এ সিদ্ধান্ত।

বুধবার (২২ মার্চ) দুপুরে রেল ভবনের সম্মেলনে কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, ১৭ এপ্রিলের টিকিট ৭ এপ্রিল, ১৮ এপ্রিলের টিকিট ৮ এপ্রিল, ১৯ এপ্রিলের টিকিট ৯ এপ্রিল, ২০ এপ্রিলের টিকিট ১০ এপ্রিল এবং ২১ এপ্রিলের টিকিট ১১ এপ্রিল বিক্রি হবে।

তিনি আরও বলেন, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২২, ২৩ ও ২৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে।
রেলমন্ত্রী বলেন, এবারের ঈদের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। কমলাপুরে গিয়ে টিকিটের জন্য যাত্রীদের যেন ঘুরতে না হয় এবং তারা যেন বাসায় বসে টিকেট কাটতে পারেন; সেজন্য এই সিদ্ধান্ত। এবার যদি কোনও ভুল-ত্রুটি হয়, তবে সেটি কোরবানি ঈদে সংশোধন করা হবে।

মন্ত্রী আরও বলেন, এবার ঈদে ঢাকা থেকে বহির্গমন ট্রেনে মোট আসন সংখ্যা হবে ২৫ হাজার ৭৭৮টি। সবকটি টিকিট অনলাইনে বিক্রি করা হবে। এছাড়া ঢাকা ও জয়দেবপুর থেকে তিনটি ঈদ স্পেশাল ট্রেনে আরও তিন হাজার আসনের টিকেটও অনলাইনেই বিক্রি করা হবে।

মন্ত্রী জানান, যেহেতু অনলাইনে টিকিট কাটতে হবে, তাই সময় দেওয়া হচ্ছে এবার বেশি। অন্যান্য বছর ৫ দিন আগে টিকিট বিক্রি শুরু হলেও এবার টিকিট কাটা যাবে ঈদযাত্রার ১০ দিন আগে থেকে।

মন্ত্রী বলেন, ঈদের ১৭ এপ্রিলের প্রথম অগ্রিম টিকিট ১০ দিন আগে অর্থাৎ ৭ এপ্রিল পাওয়া যাবে। ১৮ এপ্রিলের টিকিট ৮ এপ্রিল, ১৯ এপ্রিলের টিকিট ৯ এপ্রিল, ২০ এপ্রিলের টিকিট ১০ এপ্রিল, ২১ এপ্রিলের টিকিট ১১ এপ্রিল পাওয়া যাবে। রেলমন্ত্রী আরও বলেন, ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে ২৫৭৭৮টি, যা শতভাগ অনলাইনে বিক্রয় করা হবে।

ঢাকা ও জয়দেবপুর থেকে ৩টি ঈদ স্পেশাল ট্রেনের আরও ৩ হাজার আসনের টিকিট অনলাইনে বিক্রয় করা হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ঈদে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে শোভন শ্রেণীর (নন এসি) মোট আসনের ২৫ শতাংশ আসনবিহীন টিকিট যাত্রার দিন কাউন্টার থেকে বিক্রয় করা হবে।

রেলমন্ত্রী আরও বলেন, ঈদে গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে যাতায়াতের প্রয়োজন পড়ে। বাড়তি চাহিদা মেটানোর জন্যে ঈদ উপলক্ষে সব আন্তঃনগর ট্রেনের ‘ডে অফ’ বন্ধ থাকবে।

রেলমন্ত্রী বলেন, একজন যাত্রী ঈদ উপলক্ষে অগ্রিম টিকিট ও ফেরত যাত্রার টিকিট উভয় ক্ষেত্রে সর্বোচ্চ একবার এবং প্রতিক্ষেত্রে সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। একজন নিবন্ধনকৃত যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট কেনার ক্ষেত্রে সহযাত্রীদের এনআইডি/জন্মনিবন্ধন নম্বর ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকবে।

মন্ত্রী বলেন, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ৯ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে রেলওয়ে। ট্রেনগুলো হলো- চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে ‘চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ৩, চাঁদপুর-চট্টগ্রাম-চাঁদপুর রুটে চাঁদপুর ঈদ স্পেশাল-২ ও ৪, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল-৬, চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ময়মনসিংহ ঈদ স্পেশাল, সিলেট-চাঁদপুর-সিলেট রুটে ঈদ স্পেশাল-১০, ঢাকা-চিলাহাটি-ঢাকা রুটে ঈদ স্পেশাল ১৪ ও ১৫, পঞ্চগড় রুটে ঈদ স্পেশাল-১ ও ২।

অন্যদিকে শুধুমাত্র শোলাকিয়ায় ঈদের নামাজের যাত্রীদের জন্যে ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-১১ ও শোলাকিয়া ঈদ স্পেশাল-১২ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-১৩ ও ১৪ চলবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান প্রমুখ। সূত্র: রাউজিংবিডি

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি