সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
29 C
Dhaka

ইউক্রেনে বিনামূল্যে ইন্টারনেট দেবেন না ইলন মাস্ক

টেকভিশন২৪ ডেস্ক: ইউক্রেনকে বিনামূল্যে আর স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিতে পারবে না বলে জানিয়েছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স।

এক টুইট বার্তায় ইলন মাস্ক বলেন, এতোদিন স্যাটেলাইট ইন্টারনেট সেবা আমরা ফ্রিতে দিয়ে আসছি। কিন্ত অনির্দিষ্টকালের জন্য এতো অর্থ খরচ করে ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব নয়। আগে যে অর্থ খরচ হয়েছে তা আমরা চাচ্ছি না। তবে এখন থেকে অর্থ দিতে হবে।

ইলন মাস্ক আরও বলেন, ইন্টারনেটের পাশাপাশি সাইবার অ্যাটাক ও জ্যামিংয়ের বিরুদ্ধেও কাজ করতে হচ্ছে, যা সবচেয়ে কঠিন।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়ার সামরিক বাহিনী। শুরুতেই ইউক্রেনের যোগাযোগ ব্যবস্থার অবকাঠামো ধ্বংস করে দেয় রুশ সেনারা। দেশটিতে যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে এগিয়ে আসে মার্কিন স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্পেসএক্স। সংস্থাটি বিনামূল্যে ইন্টারনেট সেবা দিতে কয়েক হাজার টার্মিনাল পাঠান ইউক্রেনে। তবে এখন আর বিনামূল্যে এ সেবা দিতে নারাজ স্পেসএক্স।

এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছে স্পেসএক্স। চিঠিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইউক্রেনকে বিনামূল্যে স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিতে পারবে না স্পেসএক্স। সেবা অব্যাহত রাখতে চাইলে স্পেসএক্সকে অর্থ দিতে হবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়কে।

সম্প্রতি টুইটারে ইলন মাস্ক জানিয়েছেন, ইউক্রেনে ইন্টারনেট সেবা সচল রাখতে মাসে ২০ মিলিয়ন মার্কিন ডলার খরচ হচ্ছে। এখন পর্যন্ত খরচ হয়েছে ৮০ মিলিয়ন মার্কিন ডলার।

এদিকে সমস্যা সমাধানের উপায় না পাওয়া পর্যন্ত স্পেসএক্সকে তাদের সেবা সচল রাখার আহ্বান জানিয়েছে ইউক্রেন।

 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি