রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
34 C
Dhaka

ইলন মাস্ক এর নির্দেশনা: ১২ ঘণ্টা কাজ, সাপ্তাহিক ছুটি বাতিল

spot_img

টেকভিশন২৪ ডেস্কঃ ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনা নিয়ে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক বিশ্বজুড়ে আলোড়ন তুলে ফেলেছিলেন গত এপ্রিলেই। এরপর নানা নাটকের পর গত বৃহস্পতিবার টুইটার কিনে নেওয়ার পর থেকে টুইটারে এক প্রকার টর্নেডো চলছে। সর্বশেষ খবরে জানা গেছে, বেশ কিছু কর্মীকে ইলন মাস্ক জানিয়েছেন, দিনে অন্তত ১২ ঘণ্টা কাজ করতে হবে, সাপ্তাহিক কোনো ছুটি হবে না। এ নিয়ম মানতে হবে, নইলে বেরিয়ে যাওয়ার দরজা দেখিয়ে দিচ্ছেন তিনি। খবর ইন্ডিয়া টুডে।

সংস্থার ম্যানেজারেরা কর্মীদের জানিয়েছেন, নতুন মালিকের বেঁধে দেওয়া সময়সীমায় কাজ শেষ করতে হলে অতিরিক্ত সময় দেওয়া ছাড়া কোনো উপায় নেই। ফলে কিছু কর্মীকে দিনে ১২ ঘণ্টা এবং সপ্তাহে সাত দিন কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে অতিরিক্ত কাজের জন্য কর্মীদের কোনো পারিশ্রমিকের আশ্বাস দেওয়া হয়নি। এমনকি এভাবে কাজ করার পরও চাকরির নিরাপত্তা নিশ্চিত করা হয়নি।

খবরে বলা হয়, আগে টুইটারের ভেরিফায়েড সেবা পাওয়ার জন্য কোনো অর্থ ব্যয় করতে হতো না। কিন্তু ইলন মাস্ক এখন থেকে সেই পরিষেবার জন্য মাসিক আট ডলার করে চার্জ সংযুক্ত করেছেন। বিষয়টি কার্যকর করতে ইঞ্জিনিয়ারদের একটি সময় বেঁধে দিয়েছেন টুইটারের নতুন এই মালিক। এছাড়া আরও কিছু বিষয় টুইটারে সংযোজন-বিয়োজন করতে চান ইলন মাস্ক। সে জন্যই বেশ কিছু কর্মীর ওপর কাজের নতুন বোঝা চাপিয়েছেন তিনি।

নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার দাবি জানিয়ে ওই কর্মীদের বলা হয়েছে, এতে কোনো ব্যত্যয় ঘটলে চাকরি থেকে ছাঁটাই করা হতে পারে। প্রয়োজনে ৫০ শতাংশ কর্মী ছেঁটে ফেলবেন বলেও জানিয়েছেন মাস্ক। গত বৃহস্পতিবার টুইটার কেনার চূড়ান্ত ঘোষণার পরপরই বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন ইলন মাস্ক। প্রথমত দায়িত্ব নিয়েই প্রধান তিন নির্বাহীকে বরখাস্ত করেন। পরে বরখাস্ত করেন তার পরিচালনা বোর্ডকে। ঘোষণা দেন, টুইটারের ভেরিফায়েড ব্যাজ পেতে হলে এখন থেকে অর্থ ব্যয় করতে হবে। সর্বশেষ কর্মীদের ১২ ঘণ্টা করে সপ্তাহের সাতদিনই কাজ করার ঘোষণা দিলেন তিনি।

 

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকটে তেল চালিত বাইক বা...

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি