রবিবার, আগস্ট ৩০, ২০২৬
29 C
Dhaka

ইন্টারনেট ছাড়া ব্যাংকিং সচল রাখতে অ্যাপ চালু করবে বিবি

দেশের যেকোনো ধরনের সংকটময় পরিস্থিতিতে ব্যাংকগুলোর আন্তঃব্যাংকিং কার্যক্রম সচল রাখতে আলাদা নেটওয়ার্কিং অ্যাপ চালু করবে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার কেন্দ্রীয় ব্যাংকে ব্যাংক ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সংগঠন অ্যাসোসিয়েশন অভ ব্যাংকারস, বাংলাদেশ-এর (এবিবি) নেতাদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় ব্যাংক এ কথা জানায়। বৈঠকে প্রায় এক ডজন ব্যাংকের এমডিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত থাকা একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক টিবিএসকে বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক বলেছে তারা একটা নেটওয়ার্ক ডেভলপ করবে, যার মাধ্যমে ইন্টারনেট না থাকলে ব্যাংকিং সার্ভিস সচল থাকবে।’

তিনি বলেন, ‘ওই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আমাদের হেড অফিসের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের যোগাযোগ থাকবে। আমরা একইসঙ্গে এই নেটওয়ার্কিং ব্যবস্থার মাধ্যমে সরা দেশের ব্রাঞ্চগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারব।’

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, ইন্টারনেট না থাকলেও ব্যাংকগুলোর এটিএম ব্যবস্থা সচল থাকবে। তবে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) মাধ্যমে এমএফএস লেনদেন করা যায়না। ‘আমরা চাই এই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ইন্টারনেট ছাড়াও লেনদেন করা যাবে।’

১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন তীব্র আকার ধারণ করে। একপর্যায়ে সরকার কারফিউ জারি করে সেনা মোতায়েন করে। ১৯ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত কার্যত ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় আসাও কমে যায়।

কারফিউকালে ব্যাংকিং বন্ধ থাকলেও ইন্টারনেট বন্ধ থাকায় এমএফএস লেনদেনও বন্ধ থাকে। কেন্দ্রীয় ব্যাংক চাচ্ছে যেকোনো সংকটের মুহূর্তে ইন্টারনেট না থাকলেও ব্যাংকিং সেবা যেন সচল থাকে। ব্যাংকগুলো আন্তঃনেটওয়ার্কের মাধ্যমে শাখাগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারবে।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘দেশের রাজনৈতিক পরিস্থিতি যা-ই হোক না কেন, আমরা পেশাদারিত্বের সঙ্গে সামলাব। সব ধরনের গুজব থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।’ সূত্র- টিবিএস

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি