রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
27.6 C
Dhaka

ইনোভেশন ইকোসিস্টেমের মাধ্যমে ডিজিটাল উদ্যোক্তা তৈরি করবে হাই-টেক পার্ক

দেশে ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে ডিজিটাল উদ্যোক্তা তৈরি করবে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ: এন এম জিয়াউল আলম, সিনিয়র সচিব আইসিটি বিভাগ।

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট :  দেশে ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে ডিজিটাল উদ্যোক্তা তৈরি করবে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। ফলে বর্তমানে তরুণ প্রজন্মের চাকুরি খোঁজার প্রবণতা কমবে এবং তারা নিজেরাই চাকুরি সৃষ্টির প্রতি অধিক মনযোগী হবে। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে স্টার্টআপ প্রতিষ্ঠানদের স্পেস বরাদ্দ এবং মেন্টরিং উপলক্ষ্যে আজ (বুধবার) আয়োজিত এক ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম এ কথা বলেন।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনে স্টার্ট-আপদেরকে প্রদেয় বিভিন্ন সুযোগ-সুবিধা বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, বিশ্ববাজারে আইসিটি খাতের অপার সম্ভাবনাকে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাতে একটি যথাযথ ডিজিটাল ইনোভেশন ইকোসিস্টেম তৈরির লক্ষ্য নিয়ে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ দেশ জুড়ে ৩৯টি হাই-টেক পার্ক/সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপন করছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক দেশের প্রতিটি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে দেশে ৩টি হাই-টেক পার্ক/সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং ২টি আইটি ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার তৈরি করা হয়েছে যেখানে বিনিয়োগকারীদের পাশাপাশি স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ জোন তৈরি করা হয়ছে। এ সকল স্থান থেকে এখন পর্যন্ত ২০০টির বেশি স্টার্টআপ প্রতিষ্ঠানকে ইনকিউবেশন প্রদান করা হয়েছে। সেই সঙ্গে ১ হাজারের বেশি প্রতিষ্ঠানকে ‘মেন্টরিং’ প্রদানের মাধ্যমে টেকসই ব্যবসা প্রতিষ্ঠায় সহায়তা করা হয়েছে।

এ ছাড়াও আইসিটি খাতের বিভিন্ন শিল্প ও একাডেমিকদের অংশীদারিত্বে ‘মেন্টর ডেভলোপমেন্ট ক্যাম্প’ (এমডিসি) চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোকে হাই-টেক ইকোসিস্টেমের আওতায় এনে প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান নিশ্চিতে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর পরিচালক এ এন এম সফিকুল ইসলাম। 

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি