বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
28.3 C
Dhaka

ইনফিনিক্সের নতুন নোট সিরিজে থাকছে ওয়্যারলেস চার্জিং সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: নতুন নোট সিরিজে বাজারে আনতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। স্মার্ট ডিভাইসের সাহায্যে বাংলাদেশের তরুণদের ক্ষমতায়নের জন্য কাজ করা ব্র্যান্ডটির নতুন নোট ৩০ সিরিজে থাকবে নোট ৩০ প্রো এবং নোট ৩০ মডেল। এই মডেলগুলোর একটিতে থাকছে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা।

গত মার্চ মাসে অল-রাউন্ড চার্জিং প্রযুক্তি বাজারে এনেছে ইনফিনিক্স। নতুন নোট সিরিজে এই ফিচার অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছিল ব্র্যান্ডটি। এরই পরিপ্রেক্ষিতে, নতুন নোট ৩০ সিরিজে যুক্ত করা হয়েছে অল-রাউন্ড ফাস্ট চার্জ। যা সব ধরনের আবহাওয়ায় এবং পরিস্থিতিতে ফোনের চার্জিং করবে সম্পূর্ণ নিরাপদ। এই সিরিজে থাকছে ওয়্যারড-ওয়্যারলেস ফাস্ট ও রিভার্স চার্জিং এবং মাল্টি-প্রটোকল চার্জিংয়ের মতো বিভিন্ন মোডে চার্জিংয়ের সুবিধা।

নোট ৩০ প্রো-তে থাকছে ৬৮ ওয়াট ওয়্যারড এবং ১৫ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জ। প্রথমবারের মতো বাজেটের মধ্যে এই ফিচারটি পাওয়া যাবে ফোনটিতে। পাশাপাশি দ্রুত চার্জ করার সুবিধার্থে নোট ৩০ প্রো-তে আছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জ সক্ষমতা। তরুণদের বৈচিত্র্যময় চাহিদার কথা মাথায় রেখে প্রতিটি মডেলই তৈরি করা হয়েছে খুবই টেকসইভাবে।

পারফরম্যান্সের ওপর গুরুত্ব দিয়ে নোট ৩০ সিরিজে শক্তিশালী ৬ ন্যানোমিটারের প্রসেসর ব্যবহার করা হয়েছে। নোট ৩০ প্রো এবং নোট ৩০-তে আছে শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর। যা ব্যাটারির কার্যকারিতা এবং উন্নত পারফরম্যান্স নিশ্চিত করতে সাহায্য করবে ।

প্রতিটি মডেলেই আছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে। তবে নোট ৩০ প্রো-তে আছে অ্যামোলেড ডিসপ্লে। এতে করে ফোনটি হয়ে ওঠবে মোবাইল বিনোদনের যথার্থ সঙ্গী এবং প্রদান করবে চমৎকার ব্যবহারযোগ্যতা। সব ধরনের পরিস্থিতিতেই ব্যবহারকারীরা পাবেন রেসপন্সিভ ও প্রাণবন্ত ডিসপ্লে। নোট ৩০ সিরিজে আরও আছে আল্ট্রা-থিন বেজেল এবং জেবিএল-এর স্টিরিও ডুয়েল স্পিকার।  

নোট ৩০ সিরিজে আছে ৮ জিবি+২৫৬ জিবি মেমোরি। যার ফলে বাড়বে মাল্টিটাস্কিং পারফরম্যান্স ও স্টোরেজ সক্ষমতা। সাথে আছে প্রয়োজনের সময় রেম বাড়িয়ে নেওয়ার প্রযুক্তি। এতসব ফিচার ও আধুনিক প্রযুক্তি নিয়ে, আকর্ষণীয় দামে ইনফিনিক্স হট ৩০ সিরিজ খুব শীঘ্রই আসতে চলেছে বাংলাদেশের বাজারে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি