শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
30.6 C
Dhaka

ইতিহাসে প্রথমবার, উদ্বোধনের আগেই নিলামে নাথিং ফোন!

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: আগামী ১২ জুলাই বাজারে আসছে নাথিং ফোন ১। লন্ডনভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান নাথিং এই প্রথম স্মার্টফোন আনতে যাচ্ছে। উদ্বোধনের আগেই ভারতের ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে ফোনটির প্রি-বুকিংও শুরু হয়েছে। এবার জানা গেল প্রি-বুকিংয়ের পাশাপাশি নিলামের আয়োজন করতে যাচ্ছে নাথিং। ইতিহাসে প্রথমবারের মতো এমন ঘটনার সাক্ষী হতে যাচ্ছে প্রযুক্তিপ্রেমীরা। এর আগে কখনোই এমন ঘটনা ঘটেনি।
 
আগামী ২১ জুন শুরুর ১০০ ইউনিট নিলাম করার জন্য ই-কমার্স সাইট স্টকএক্সের সাথে চুক্তিবন্ধ হয়েছে নাথিং। স্টকএক্সে অ্যাকাউন্ট রয়েছে শুধুমাত্র তারাই নিলামে অংশগ্রহণ করতে পারবেন। লগ-ইন করার পর ব্যবহারকারীরা লাইভ নিলামে বিড করতে পারবেন। নিলামে অংশ নেওয়া সর্বোচ্চ দাম হাঁকানো প্রথম ১০০ জন আগামী ৫ সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন নাথিং ফোন। তবে দক্ষিণ কোরিয়া এবং মেক্সিকোর গ্রাহকরা এই নিলামে অংশগ্রহণ করতে পারবেন না।

কর্তপক্ষ বলছে, ১২ জুলাই বিশ্বব্যাপী একসাথে উন্মোচিত হবে নাথিং ফোন ১। তবে ফোনটির দাম কত হবে তা নির্দিষ্ট করে এখনও কিছু জানানো হয়নি। তবে প্রযুক্তি সংস্থা টিপ্সটার ফোনটির যে আংশিক তথ্য ফাঁস করেছে, সেখান থেকে জানা যাচ্ছে, আইফোনের তুলনায় নাথিং ফোনের দাম অনেকটাই কম হবে।

তাছাড়া প্রতিষ্ঠানটি আগে থেকেই দাবি করে আসছে, আইফোনকে টক্কর দিতেই আধুনিক প্রযুক্তিসম্পন্ন এই ফোন বাজারে আনা হচ্ছে।

ওয়ানপ্লাসের সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই নাথিং ফোনের প্রধানের দায়িত্বে আছেন। এই তথ্যই বলে দিচ্ছে, বিশ্বে সাড়া ফেলবে এই ফোন। বলা হচ্ছে, ফোনের ভেতরে কি রয়েছে তা বাহির থেকেই দেখা যাবে। এ জন্য ব্যবহার করা হয়েছে ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল।

ফোনটিতে সম্ভবত ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে। স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেটের ব্যবহার দেখা যেতে পারে ফোনটিতে। র‌্যাম থাকতে পারে ৮ জিবি এবং রম ১২৮ জিবি।

ফোনটিতে ট্রিপল ক্যামেরার সেটআপ থাকতে পারে। যার প্রাইমারি ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সেলের। এছাড়াও সেলফির জন্য ব্যবহার করা হয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। অ্যান্ড্রয়েড ১২ চালিত ফোনটিতে থাকছে ৪৫০০ এমএএইচ ব্যাচারি। ওয়ারলেস চার্জারের ফোনটি চলবে নাথিং ওএস প্ল্যাটফর্মে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

সর্বশেষ

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি