মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
31.4 C
Dhaka

আসছে নাথিং ফোন-২

টেকভিশন২৪ ডেস্কঃ গত বছর হার্ডওয়্যার কোম্পানি নাথিং তাদের প্রথম স্মার্টফোন ‘নাথিং ফোন-১’ উন্মোচন করে। ফোনটি বেশ সাড়া ফেলেছিল প্রযুক্তিপ্রেমীদের মাঝে। এবার বাজার কাঁপাতে আসছে নাথিং ফোন-২। প্রতিষ্ঠানটির মালিক ওয়ানপ্লাসের সাবেক সহ-প্রতিষ্ঠাতা এবং ওয়ানপ্লাস গ্লোবালের সাবেক পরিচালক কার্ল পেই এই তথ্য নিশ্চিত করেছেন।

ডিভাইসটি চলতি বছরের দ্বিতীয় বা তৃতীয় কোয়ার্টারে বাজারে আসবে। তবে শুরুর দিকে শুধুমাত্র মার্কিন বাজারে ফোনটি পাওয়া যাবে।

এ বিষয়ে কার্ল পেই বলেন, নাথিং মূলত যুক্তরাষ্ট্রের বাজারকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই নাথিং ফোন-২ মার্কিন বাজারেই সর্বপ্রথম উন্মোচিত হবে।

২০২২ সালের জুলাইয়ে নাথিং ফোন-১ বাজারে আসে। বিশ্বের প্রথম ট্রান্সপারেন্ট ফোন, ভেতরে কি রয়েছে তা বাইরে থেকেই দেখা যায়। এ জন্য ব্যবহার করা হয়েছে ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল।

ডুয়েল ন্যানো সিমের নাথিং ফোন ১-এ রয়েছে ১২০ হার্টজ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট এবং কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষাসহ ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে। রেজুলেশন ১০৮০ বাই ২৪০০ পিক্সেল। ডিভাইসটির ব্যাক প্যানেলেও কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষা রয়েছে।

অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে পরিচালিত ডিভাইসটিতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্লাস। যার সঙ্গে ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫ র‌্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ সুবিধা রয়েছে।

ফটোগ্রাফির জন্য ফোনটির ব্যাক প্যানেলে দুটি ৫০ মেগাপিক্সেলের সেন্সরসহ ডুয়েল-ক্যামেরা সেটআপ রয়েছে। প্রথমটি এফ/১.৮৮ অ্যাপারচারসহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ সেন্সর, যা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন এবং ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশনের সুবিধা দেবে। আর দ্বিতীয়টি এফ/২.২ অ্যাপারচারসহ ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জেএন১ আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যা ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশনসহ ১১৪ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সুবিধা দেবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনটির সামনে রয়েছে এফ/২.৪৫ অ্যাপারচারসহ ১৬ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৪৭১ ক্যামেরা সেন্সর।

ফোনটিতে রয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ ১৫ ওয়াট কিউআই ওয়্যারলেস চার্জিং সুবধা। এতে ৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্টসহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

নাথিং ফোন-১ এর কনফিগারেশন দেখে সহজেই বোঝা যাচ্ছে নতুন ফোনে এরচেয়েও উন্নত ফিচার থাকতে পারে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

সর্বশেষ

ফেরারির ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ আলট্রা

টেকভিশন২৪ ডেস্ক: ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত...

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) বিশ্বে সবচেয়ে...

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১২০ হার্টজের ডিসপ্লে নিয়ে এল হেলিও ৬৫

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ সময় ধরে চার্জের চিন্তা ছাড়া ফোন...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু

টেকভিশন২৪ ডেস্ক: শীত মৌসুমকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি