বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
30.8 C
Dhaka

ই-কমার্স প্রতিষ্ঠানের সৌজন্যে প্যারা ফুটবল দলকে জার্সি হস্তান্তর

টেকভিশন২৪ ডেস্ক: শারীরিক প্রতিবন্ধী প্যারা ফুটবলারদের জন্য জার্সি উপহার দিয়েছে ই-কমার্স ভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম ডট বিডি। বঙ্গবন্ধু প্যারা ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২০ এ অংশ নেওয়া প্রতিটি দলের খেলোয়াড় এবং কোচ এই জার্সি পাবেন।

বুধবার (২ ডিসেম্বর) রাজধানীর একটি কনভেনশন হলে আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়দের মাঝে এই জার্সি বিতরণ করা হয়। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খসরু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব জার্সি বিতরণ করেন।

এসময় ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী (সিইও) মোহাম্মদ রাসেল উপস্থিত ছিলেন।

জার্সি প্রদানের আগে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খসরু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রতিবন্ধীদের সামনে নিয়ে এসেছে এবং সবসময় তাদের জন্য কাজ করে যাচ্ছেন। ৭৪টি প্রতিবন্ধী স্কুলকে এমপিও ভুক্ত করা হয়েছে। প্রতিবন্ধিরাও আজকে সমাজে অনেক কিছু দিয়ে যাচ্ছে। যুগের সাথে তাল মিলিয়ে তারাও এগিয়ে যাচ্ছে। এমনকি দেশ বিদেশে বিভিন্ন আয়োজনে অংশ নিয়ে রাষ্ট্রের জন্য সম্মানজনক পদক নিয়ে আসছে।

ইভ্যালির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের বড় বড় বহুজাতিক প্রতিষ্ঠানগুলো যদি এগিয়ে আসে, সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে প্রতিবন্ধিরা পিছিয়ে থাকবে না। ইভ্যালির প্রতি ধন্যবাদ যে তারা একটি দেশিয় প্রতিষ্ঠান হয়ে এগিয়ে এসেছে।

অনুষ্ঠানে মোহাম্মদ রাসেল বলেন, প্যারা ফুটবলারদের সাথে থাকতে পেরে ইভ্যালি গর্বিত। ইভ্যালি বিভিন্ন ধরনের ক্রীড়া অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করে। সেই জায়গা থেকে প্যারা ফুটবলারকে আরও গুরুত্ব দিয়ে আমরা আপনাদের সাথে থাকতে চাই। বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের জন্য নানামুখী উন্নয়নমূলক কাজ করছে।

অন্যদিকে ইভ্যালির প্রধান বিপনণ কর্মকর্তা আরিফ আর হোসেন বলেন, প্যারা ফুটবলের সামনে একটি চমৎকার ভবিষ্যত রয়েছে। আমরা যেমন এমন বড় আয়োজনে এগিয়ে এসেছি তেমনি অন্যরাও যদি এগিয়ে আসে এবং এমন আয়োজন আরও হয় তাহলে প্যারা ফুটবলারও উৎসাহ পাবে।

অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সহধর্মিণী এবং নেত্রকোনা জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা, ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আয়োজিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু প্যারা ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২০। এই প্রতিযোগিতায় অংশ নেওয়া ১০টি দলের প্রতিটি খেলোয়াড়, কোচ এবং অন্যান্য ম্যাচ অফিসিয়ালদের জার্সি স্পন্সর করছে ইভ্যালি।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি