শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
27 C
Dhaka

আসছে টেকনোর ফোল্ডেবল ফোন

spot_img

টেকভিশন২৪ ডেস্কঃ কমদামি স্মার্টফোন বাজারে আনার জন্য সুপরিচিত টেকনো। এবার প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো ফোল্ডেবল ফোন নিয়ে কাজ করছে।

শোনা যাচ্ছে, আগামী বছরের শুরুতে বাজারে আসবে এই ফোন। যার মডেল টেকনো ফ্যান্টম ভি ফোল্ড। সার্টিফিকেশন সাইটে আপকামিং ফোল্ডেবল ফোনটির তথ্য সামনে এসেছে।

অনুমান করা হচ্ছে, বাজারের সবচেয়ে সস্তা ফোল্ডেবল ফোন হিসেবে আত্মপ্রকাশ করবে ফ্যান্টম ভি ফোল্ড। টেক্কা দেবে ভিভো-স্যামসাংকেও। আপতত ফ্যান্টম ভি ফোল্ড সম্পর্কে তেমন কোনো তথ্য ফাঁস হয়নি।

টেকনো সম্প্রতি বিশ্ববাজারে ফ্যান্টম এক্স২ সিরিজের ফোন উন্মোচন করেছে। এই লাইনআপে অন্তর্ভুক্ত টেকনো ফ্যান্টম এক্স২ প্রো। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ চিপসেট। যা ভেপার চেম্বার কুলিং সিস্টেম, এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ইউএফএস ৩.১ স্টোরেজ সুবিধাযুক্ত। ১২ জিবি র‍্যামের এই ফোনে রয়েছে ২৫৬ জিবি রম।

২.৫এক্স জুম এবং এফ/১.৪৯ অ্যাপারচার লেন্স সাপোর্টসহ ৫০ মেগাপিক্সেল স্যামসাং জেএন১ পপ-আপ পোট্রেট ক্যামেরা রয়েছে এই ফোনে। অন্যটি ৫০ মেগাপিক্সেল স্যামসাং জিএনভি ক্যামেরা এবং ম্যাক্রো ভিশন সাপোর্টসহ একটি ১৩ মেগাপিক্সেল স্যামসাং ৩এল৬ আল্ট্রা-ওয়াইড সেন্সর। সেলফির জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।

টেকনোর নতুন এই ফোন অভিনব ডিজাইনে তৈরি। ফোনের পেছনের দিকের মাঝখানে একটি বড় ক্যামেরা আইল্যান্ড রয়েছে। ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৮ ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। ফুল এইচডি প্লাস রেজুলেশনের এই ফোনের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। সেলফি ক্যামেরার জন্য রয়েছে কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট। ডিসপ্লে সুরক্ষায় থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি