বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
28.3 C
Dhaka

ভিসা অ্যাকসেলেরেটর প্রোগ্রাম ২০২৩ -এ অংশগ্রহণে আহ্বান

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশ সহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের স্টার্টআপগুলোর জন্য ‘ভিসা অ্যাকসেলেরেটর প্রোগ্রাম ২০২৩’ এর আবেদন গ্রহণ শুরু করেছে ভিসা। এই প্রোগ্রামের মাধ্যমে ব্যবসায়িক প্রবৃদ্ধি বাড়ানোসহ এই অঞ্চলে ভিসা’র অংশীদারদের নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পাবে স্টার্টআপগুলো। এবারের প্রোগ্রামের মূল আকর্ষণ- ওয়েব ৩.০ সল্যুশন, গ্লোবাল মানি মুভমেন্ট, এমবেডেড ফাইন্যান্স, মার্চেন্ট অ্যান্ড স্মল বিজনেস এনাবলার্স এবং ওপেন ব্যাংকিং।

পেমেন্ট খাতের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলোতে সহযোগিতা করার জন্য এশিয়া প্যাসিফিক অঞ্চলের স্টার্টআপগুলোর সাথে কাজ করবে ভিসা অ্যাকলেরেটর প্রোগ্রাম। স্টার্টআপগুলো ৬ মাসব্যাপী এই প্রোগ্রামে পেমেন্ট সল্যুশন উন্নয়নে, নিরীক্ষায় এবং সল্যুশনগুলো নিয়ে বারবার কাজ দেখতে ভিসা’র পেমেন্ট এক্সপার্ট, প্রোডাক্ট আর্কিটেক্ট ও বিজনেস ডেভেলপমেন্ট টিমের কাছ থেকে পরামর্শ গ্রহণণের সুযোগ পাবে। স্টার্টআপগুলো ভিসা’র আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও ডিজিটাল অংশীদারদের বিস্তৃত নেটওয়ার্কের সুযোগ কাজে লাগিয়ে খুব সহজেই মার্কেটে নিজের অবস্থান তৈরি করে নিতে সক্ষম হবে।

প্রোগ্রামটি এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রবৃদ্ধিতে দীর্ঘমেয়াদে কাজ করতে আগ্রহী, এই অঞ্চলে এখনও কাজ করে যাচ্ছে এবং মার্কেট-ভ্যালিডেটেড সল্যুশন রয়েছে এমন সিরিজ-এ বা তার ওপরের পর্যায়ের স্টার্টআপগুলোর জন্য উপযোগী একটি প্রোগ্রাম। প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। আবেদন গ্রহণের প্রক্রিয়া শেষ হবে আগামী বছরের ১০ জানুয়ারি।

এ বিষয়ে ভিসা’র বাংলাদেশ, নেপাল, ভুটানের কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু বলেন, “বাংলাদেশে তৃতীয়বারের মতো ভিসা অ্যাকসেলেরেটর প্রোগ্রাম নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। গতবার অংশগ্রহণ করা স্টার্টআপগুলো অসাধারণ সব আইডিয়া নিয়ে এসেছিল এবং এগুলো এশিয়া প্যাসিফিক অঞ্চলে ভিসা’র গ্রাহক ও অংশীদারদের সাথে ৯টি বাণিজ্যিক চুক্তি করতে সক্ষম হয়েছিল। আমাদের লক্ষ্য বাংলাদেশের স্টার্টআপগুলোর সক্ষমতা তৈরি করা ও নতুন মার্কেটে তাদের প্রবৃদ্ধি বাড়াতে সহযোগিতা করা। আবেদনকারীদের আমন্ত্রণ জানিয়ে এবং প্রোগ্রামটি সফল করতে সহায়তা পেয়ে আমরা উচ্ছ্বসিত।”

গত বছর, ভিসা অ্যাকসেলেরেটর প্রোগ্রাম ২০২২ -এ বাংলাদেশ থেকে প্রথম স্টার্টআপ হিসেবে টালিখাতা, পাঁচ প্রতিযোগীর একটি হিসেবে নির্বাচিত হয়েছিল। টালিখাতা ও ভিসা একত্রে, টালিখাতার মার্চেন্ট প্ল্যাটফর্ম ও ডেটা এবং সাপ্লায়ার পেমেন্ট ও ব্যবসার খরচের ক্ষেত্রে ভিসা ক্রেডেনশিয়াল ব্যবহার করে ক্ষুদ্র ব্যবসার অর্থায়নে সক্ষমতা বৃদ্ধি করে। ভিসা অ্যাকসেলেরেটর প্রোগ্রাম ২০২২ এর বাকি স্টার্টআপগুলো হচ্ছে- ভারতের পেরফিওস, নিউজিল্যান্ডের সাইমঞ্জ, জাপানের মানিট্রি এবং সিঙ্গাপুরের ট্রিপলএ।

৬ মাসের এই প্রোগ্রামটি শেষ হলে, স্টার্টআপগুলো প্রুফ-অব-কনসেপ্ট টেস্টের ফলাফল ও অন্যান্য ব্যবসায়িক প্রয়োজন সহ বিভিন্ন কারণে পোস্ট-প্রোগ্রাম এনগেজমেন্ট মডেলে অংশগ্রহণের সুযোগ পাবে।

প্রোগ্রামে অংশগ্রহণের উপায় সহ বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন: https://www.visa.com.sg/apaccelerator

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি